১৮ দলের মহাসচিব পর্যায়ের বৈঠক আজ
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৩, ২২:৫৪
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে আজ শনিবার। বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্র জানিয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলন কর্মসূচিতে সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে বৈঠকে আলোচনা হবে।