যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৩, ২২:৫৪
যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতলেব বিশ্বাসকে (৫২) গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ব্যাংদহ বাজারে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ইছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতলেব বিশ্বাস শুক্রবার সন্ধ্যায় উপজেলার মনোহরপুর বাজারে ছিলেন। সেখান থেকে মোটরসাইকেলে ইছালী যাওয়ার পথে ব্যাংদহ বাজারে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলিবর্ষণ করে। একটি গুলি তার পেটে ও অপর একটি তার পায়ে বিদ্ধ হয়। তিনি পড়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।