নলডাঙ্গায় সন্ত্রাসী হামলায় আহত আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

নলডাঙ্গা উপজেলার মোমিনপুর গ্রামে সন্ত্রাসী হামলায় আহত আওয়ামী লীগ কর্মী লক্ষণ সরদার (৭০) গত বৃহস্পতিবার মারা গেছেন। গত ২৫ অক্টোবর দুর্বৃত্তরা লক্ষণকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মধ্যরাতে তিনি মারা যান।