২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৩, ১৯:৩৮
প্রাথমিক বাংলা
হিমন এডওয়ার্ড গোমেজ,সহকারি শিক্ষক
সেন্ট গ্রেগরিজ হাইস্কুল
গতকালের পর
এসো পাঠ্যবইয়ের কয়েকটি অনুচ্ছেদের বিরাম চিহ্ন ব্যবহার চর্চা করি:
বিরামচিহ্নের ব্যবহার
১৫.মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত তখন তারা এদেশকে আরও ভীরভাবে ধবংস করার উদ্যোগ নেয় তারা জানে এদেশের
মনস্বী চিন্তাবিদ শিক্ষাবিদ ও সৃষ্টিশীল সকলকে হত্যা করলে দেশের যে ক্ষতি হবে তা অপূরণীয়
১৬.
প্রভাত বেলায় খবর লইতে ছুটে যাই তার ঘরে
বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে
টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি
উপহাস যেন করিতেছে মোরে ছিপি পরা দাঁত তুলি
সন্ধ্যাবেলায় খেলার মাঠের চেয়ে দেখি বিস্ময়ে
মোদের মেসের ইমদাদ হক আগে ছুটে বল লয়ে
১৭.বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে সে সব স্থানের নাম তোমরা হয়তো জানো যেমন ময়নামতি মহাস্থানগড় পাহাড়পুর এগুলোর কোনোটি হয়তো
তুমি দেখেও থাকবে
১৮. মুসা তো আবাক কত উঁচু গম্ভীর স্তব্ধ এই পাহাড় বুকের মধ্যে একটু একটু করে স্বপ্নটা ডানা মেলে যেন উড়তে চাইল কিন্তু ঐ পাহাড়শীর্ষে ওঠোর কথাটা ভাবা যত সহজ বাস্তবে ওঠা তো তত সহজ নয়
১৯. আবার দেখি নীল আকাশে
পায়রা মেলে পাখা
মা হয়ে যায় দেশের মাটি
তার বুকেতেই থাকা
২০. দুমুঠো চাল মাটির কলসিতে জমিয়ে রাখে রাহেলা বানু
রাতে কোনো মুক্তিযোদ্ধা এলে তার জন্য ভাত রান্না করবে
দুই বোন শুকনো লাকড়ি কুড়িয়ে এনে রান্না ঘরে জমিয়ে
রাখে যদি লাকড়ির দরকার হয় তখন কী দিয়ে ভাত রান্না
করবে মা দু বোন অধীর থাকে
২১. শীতের সময় চিড়িয়াখানায় গিয়েছিলাম সেখানে দেখলাম
বাংলাদেশের অনেক পাখি যেমন দোয়েল কোয়েল টিয়া
ময়না বক টুনটুনি ইত্যাদি আমার কী যে ভাল লেগেছিল
তুমি কি কখনও চিড়িয়াখানায় গিয়েছ
২২. সর্কাসের হাতি না না খেলা দেখিয়ে আমাদের আনন্দ দেয় সামনের পা তুলে দাঁড়ানো পা দিয়ে বল ছুঁড়ে মায়া এসব সে অনায়াসে করতে পারে হাতি খায় আট নয় ঘাসপাতা আর ছয় মণের মত পানি হাতি দাঁড়িয়ে ঘুমায়
২৩. মনে রেখ একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে পৃথিবীতে তোমরা যে কাজ করেছ আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন তোমাদের ক্রীতদাস দাসীরাও আল্লাহর বান্দা তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দিবে নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দিবে
২৪.লক্ষ প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা ১৯৭১ সালে প্রায় নয় মাসব্যাপী যুদ্ধে শহীদ হয়েছেন এ দেশের কৃষক মজুর ছাত্র শিক্ষকসহ নানা পেশাজীবী মানুষ প্রাণ দিয়েছেন দেশের বরেণ্য মানুষেরা স্বাধীনতার জন্য প্রাণদান করেছেন রাজনীতিবিদ পুলিশ সশস্ত্র বাহিনীর সদস্য সরকারি কর্মকর্তা নানা পেশাজিবী নারী পুরুষ শিশু এবং আরও নাম না জানা মানুষ
যে সকল রচনা পাঠ্যবই অনুযায়ী আসতে পারে-
১. আমাদের দেশ ২. সুন্দরবনের প্রানী
৩.পরিবেশ দূষণ ৪.শখের মৃিশল্প
৫.জগদীশ চন্দ্র বসু ৬.স্মরণীয় যাঁরা চিরদিন
৭.তোমার প্রিয় খেলা ৮.একটি পুরাকীর্তি
৯.হিমালয়ের শীর্ষে বাংলাদেশের পতাকা ১০.বর্ষাকাল
১১.বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ। ১২.বই পড়ার আনন্দ।
১৩. আমাদের জাতীয় পতাকা।
এই রচনাসমূহ ছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা তোমাদের জানতে হবে-
১. পিতা-মাতার প্রতি দায়িত্ব ও কতর্ব্য২. দেশ প্রেম
৩. বৃক্ষরোপন অভিযান৪. শ্রমের মর্যাদা৫. অধ্যবসায়
যোগ্যতাভিত্তিক শূন্যস্থান পূরণ করার জন্য যে শব্দার্থ গুলো ভালো ভাবে জানতে হবে:
দৈনন্দিন, বৈচিত্র্য, সুখ্যাতি, বেলাভূমি, প্রান্তর, স্বজন, সার্থক, জনপদ, সৌভাগ্য, সীমান্ত, সংখ্যাগরিষ্ঠ, গৌরব, মানুষ, বন্ধু, অনন্দ, মুগ্ধ, ঊর্মি, ঊর্মিমালা, স্রোতস্বিনী, সমুদ্দুর, বাহার, স্বর্ণলতা, প্রতিধ্বনি, পাহাড়, শহিদ। বলুপ্ত, দক্ষ, ভক্ষণ করা, অমূল্য, স্মরণে রাখা, বিমর্ষ, প্রযোজ্য, দন্ডনীয়, কতর্ব্য, নিষিদ্ধ, যথেষ্ট, রয়্যাল।
সংকল্প, বদ্ধ, যুগান্তর, দেশান্তর, কিসের নেশায়, বরণ,মরণ — যন্ত্রণা, ডুবুরি, দুঃসাহসী, চন্দ্রলোক, অচিনপুর, ফেড়ে। দগন্ত, অহংকার, তিরিক্ষি, তুলকালাম কান্ড, হুঙকার, মেদিনী, তটস্থ, শঙ্কিত, বিন্দুসদৃশ, শক্তিধর, দুর্বিনীত, আস্তানা, উদগ্রীব, অবলীলায়, সমস্বরে। নশিরাত, কিচির মিচির, ফেরিওয়ালা, শব্দদূষণ।
অনুরাগ, টহল, আসন্ন, রক্তরঞ্জিত, নিথর, রণক্ষেত্র, অন্তরীক্ষ, শয়ান। প্রদীপ, স্বপ্ন, ভিন্ন, অন্ধ, বন্ধ। াহারি, তৈজপত্র, মজা, কদর। টুকটুক, শিল্পী, পাখপাখালি।
আকুল, আষ্টেপৃষ্টে, গর্দান, গর্জে ওঠা,স্বাদ, বিস্বাদ, পুঁটলি, ফরমাস, ঘোর, আস্তাকুঁড়,ফুরসত, টনটন, চিনচিন, মায়াবতী, কাঁকন, দম্ভ, রক্ষী, হাতিশাল, মণিমাণিক্য, রাজকোষ, রাজপ্রাসাদ, পরস্পর, জেরবার।গেরস্ত, বরকন্দাজ,তেষ্টা, রুক্ষমূর্তি, আকাঙ্ক্ষা, খাটিয়া, অণুবীক্ষণ যন্ত্র, এক্রপেরিমেন্ট।দোলাই মাথা, কিরণ, ধরা, তারারা, ফোটে।কানাডা, দ্রুত গতিতে, পতন, সমতল ভূমি, কান্ডজ্ঞান, প্রবাহিত হওয়া, গহবর।বালুচর, নির্জন, কাশ, ডিঙি।পর্যবেক্ষণ, উত্তরকালে, পন্ডিত্যপূর্ণ, দুরুহ, বিলেত।অনন্ত, অসীম, মহান, ভূলোক, যাচি, করুণাকামী, পুণ্য, পন্থা, অভিশাপ, পরিতাপ।অবরুদ্ধ, আত্মদানকারী, নির্বিচার, বরেণ্য, পাষন্ড, অসাধু, মনস্বী, যশস্বী, দেশদ্রোহী, অবধারিত।
০০০০
Primary Education Completion Examination
English version
C M MIRAZUL ISLAM
LECTURER, DHAKA RESIDENTIAL MODEL COLLEGE
Model Test
Sub.Elementary Science
Time - 2.30 hours Full Marks - 100
1.Write the correct answer in the answer script: 140 = 40
Next part
33.Which is mixed under high pressure with soft drink?
(a) Oxygen (b) Nitrogen
(c) Carbon-dioxide(d) Hydrogen
34.Air is mainly polluted by —.
(a) Factories(b) Black Smoke
(c) Climate change(d) Man
35.What does black smoke contain?
(a) Carbon(b) Carbon-mono oxide
(c) Carbon-dioxide(d) All the above
36.Which gas is heavier than air?
(a) Carbon-dioxide
(b) Carbon-mono oxide(c) Carbon (d) Nitrogen
37.What is the most important factor for keeping pollution free environment?
(a) Fertile land (b) consciousness
(c) Democratic nation
(d) Economic deviancy
38.What is the main source of energy?
(a) Electricity (b) Generator
(c) Sun (d) All the above
39.Which is the simple process?
(a) Food web(b) Food chain
(c) Water cycle(d) All the above
40.Which is a living component of the environment?
(a) Hills (b) Soil
(c) Air (d)Grasshopper
2.Fill in the blanks:110 = 10
a)We are surrounded by __________.
b)Oxygen creats _________ breaking down the foods we eat.
c) We need to_________ water to kill the germs in it.
d) Water turns is _____________ by the heat of sum.
e)Several _________ are connected to create food web.
f)Plants get water and____________ from soil.
g)Arsenic contaminated water is ____________.
h)The green plants intake ___________. i) Plants and animals are ___________.
j)Urea is produced using _______ gas of air.
3.Answer to the question shortly: 110 = 10
a)What is acid rain?
b)Write the names of four elements of air.
c)What is the cause of Arsenic pollution?
d)Write the names of diseases caused by water pollution.
e)What is water pollution?
f)What are the places where air does exist?
g)How can the effects of pollution by brick fields be decreased?
h)What are the problems that may happen for sound pollution?
i)Write the three names of elements the process of photosynthesis?
j)How can air pollution in the kitchen be decreased?
4.Answer detail (answer to the 8 question including a and b):58 = 40
a)How is pond water purified to make it free from germs.
b)Explain how the elements of air help us to live?
c)What are the differences between food chain and food web?
d)How air is polluted? Write the steps to be taken to prevent are pollution.
e)What is sound pollution? Write harmful affect of sound pollution.
f)Write down five ways of environmental conservation.
g)Write the three causes of water pollution and write the three ways water pollution prevented.
h)Give two examples of dependencies of plants and animals on environments.i)What are the works where flow of air can be used?
j) Explain water cycle with figures.
0000
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
জাহিদুল ইসলাম, সহকারি শিক্ষক
মাসকট হাই স্কুল, ঢাকা
নমুনা প্রশ্ন গতকালের পর
১.বহুনির্বাচনী সকল প্রশ্নের উত্তর
দাও: ১x ৪০=৪০
২১। মানবাধিকার কী ?
(ক) নিম্নবিত্তদের অধিকার
(খ) মানুষ হিসেবে অধিকার
(গ) শিশুদের অধিকার
(ঘ) ধনীদের অধিকার
২২। কোনটি সমাজের প্রতি আমাদের দায়িত্বের অবহেলা?
(ক) নিয়ম মানা (খ) সম্পদ সংরক্ষণ (গ)সহযোগিতা করা
(ঘ)অন্যের ক্ষতি করা
২৩। বাংলাদেশে নির্বাচনে ভোটদানের জন্য সর্বনিম্ন বয়সসীমা কত ?
(ক) ১৬ বছর (খ) ১৮ বছর
(গ) ২০ বছর (ঘ) ২৫ বছর
২৪। দেশে সুশাসন প্রতিষ্ঠায় কী ধরনের লোককে ভোট দেওয়া উচিত ?
(ক) সত্ ও যোগ্য ব্যক্তি (খ) ধনী ও নাম করা ব্যক্তি (গ) নিজ দলের লোক
(ঘ) প্রভাবশালী ব্যক্তি
২৫। কোন শিশুরা অনেক সময় নিজের ভাষায় কথা না বলে অন্যের ভাষায় কথা বলে ?
(ক) অটিস্টিক শিশুরা (খ) ছোট শিশুরা (গ) দুষ্ট শিশুরা (ঘ) কোনটিই নয়
২৬। কোনটির বিকাশগত সমস্যার ফলে শিশুরা অটিস্টিকে আক্রান্ত হয় ?
(ক) ইটিজম (খ) অটিজম
(গ) ইরিজম (ঘ) ইউটিপিমিজম
২৭। হাসিবের ছোট ভাই খুব ভালো ছবি আঁঁকতে পারে। কিন্তু সে সব সময় চুপচাপ থাকে এবং তার নাম ধরে
ডাকলে সাড়া দেয় না। হাসিবের ছোট ভাই কোন সমস্যায় আক্রান্ত ?
(ক) অটিস্টিক (খ) অটিজম
(গ) ব্রেন টিউমার (ঘ) পোলিও
২৮। গণতান্ত্রিক পদ্ধতিতে কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় ?
(ক) একজনের মত (খ) দল নেতার মত (গ) ২/৩ জনের মত (ঘ) অধিকাংশের মত
২৯। কোনো সিদ্ধান্তকে সম্মান করাকে কী বলে ?
(ক) গণতান্ত্রিক মনোভাব
(খ) সামাজিক মনোভাব
(গ) ব্যক্তিগত মনোভাব
(ঘ) কোনটিই নয়
৩০।গণতান্ত্রিক মনোভাব গ্রহণ করা হয়—
(ক) সিদ্ধান্ত গ্রহণে আপত্তি দূর করতে (খ) ব্যক্তিগত মর্যাদা বৃদ্ধির জন্য
(গ) শ্রেণিগত মর্যাদা বৃদ্ধির জন্য
(ঘ) ব্যক্তির সিদ্ধান্তের অগ্রাহ্য করার জন্য
৩১। একটি দেশের উন্নয়নের মূলে কী রয়েছে ?
(ক) সরকার (খ) পরিবেশ
(গ) মানুষ (ঘ) ভৌগোলিক অবস্থা
৩২। বেগম রোকেয়া যে স্কুলটি প্রতিষ্ঠা করেন তার নাম কী ?
(ক) সাখাওয়াত গার্লস স্কুল
(খ) সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল
(গ) সাখাওয়াত মেমোরিয়াল স্কুল
(ঘ) বেগম রোকেয়া গার্লস স্কুল
৩৩। নারী নির্যাতনের মূল কারণ হচ্ছে—
(ক) অর্থনৈতিক নির্ভরশীলতা
(খ) মেয়েদের নিম্ন সামাজিক মর্যাদা
(গ) শিক্ষার অভাব (ঘ) দারিদ্র্যতা
৩৪। নিচের কোন ক্ষুদ্রজাতিসত্তা ‘আচিকমান্দি’ নামে পরিচিত ?
(ক) ম্রো(খ) গারো (গ) ত্রিপুরা(ঘ) ওঁরাও
৩৫। ম্রো সমাজের মানুষ প্রধানত কোন ধর্মাবলম্বী ?
(ক) খ্রিষ্ট (খ) সনাতন
(গ) সংসারেক (ঘ) বৌদ্ধ
৩৬। গারোরা মৃতদেহের মাথার কাছে চাল, ভাত, ডিম প্রভৃতি খাবার রাখে। কারণ—
(ক) আত্মার শান্তি লাভের জন্য
(খ) আত্মাকে কষ্ট দেওয়ার জন্য
(গ) আত্মা স্বর্গে যাওয়ার জন্য
(ঘ) আত্মা নরকে যাওয়ার জন্য
৩৭। জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা ?
(ক) সাধারণ পরিষদ (খ) অছি পরিষদ (গ) জাতিসংঘ সচিবালয়
(ঘ) নিরাপত্তা পরিষদ
৩৮।জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান লক্ষ্য কী ?
(ক) বিশ্ব শান্তি প্রতিষ্ঠা
(খ) শিশুদের উন্নয়ন
(গ) অর্থনৈতিক উন্নয়ন
(ঘ) ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন
৩৯। কোনটি বিশ্বব্যাংক এর কাজ ?
(ক) খাদ্য চাহিদা পূরণ (খ) বিশ্বের জনগণের স্বাস্থ্যের উন্নয়ন (গ)মহাসচিব নিয়োগ (ঘ) ঋণ ও সাহায্য প্রদান
৪০। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিরোধ দেখা দিলে নিরাপত্তা পরিষদ কীভাবে সমাধানের চেষ্টা করে ?
(ক) যুদ্ধের মাধ্যমে (খ) শক্তি পরীক্ষার মাধ্যমে (গ) সহযোগিতার দ্বারা
(ঘ) আলাপ-আলোচনার মাধ্যমে
২। নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ কর: ১x১০=১০
(ক) মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন_________।
(খ) নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ_________নবাব।
(গ)মহাস্থানগড়_________শিলালিপি পাওয়া গেছে।
(ঘ) বাংলাদেশ একটি_________প্রধান দেশ।
(ঙ) জমির তুলনায় আমাদের জনসংখ্যা_________।
(চ) ভূমিকম্পের সময় পুরোপুরি_________থাকতে হবে।
(ছ) মানুষ হিসেবে সবার_________বেঁচে থাকার অধিকার আছে।
(জ) আমাদের_________দিয়ে রাস্তা পার হওয়া উচিত।
(ঝ) অটিস্টিক বন্ধুরা আমাদের সাথে_________করতে চায় না।
(ঞ) বিশ্বে শান্তি রক্ষার দায়িত্ব _________পরিষদের।
৩। সংক্ষেপে উত্তর দাও: ১x১০=১০
(ক) মুজিব নগর সরকার কোথায় গঠিত হয়েছিল ?
(খ) বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন ?
(গ) লোকশিল্প যাদুঘর কে প্রতিষ্ঠা করেন ?
(ঘ) বাংলাদেশে কয়টি সরকারি চিনিকল আছে ?
(ঙ) বাংলাদেশের প্রথম ও প্রধান সমস্যা কোনটি ?
(চ) মানবাধিকার কাকে বলে ?
(ছ) ‘গণতন্ত্র’ কথাটির অর্থ কী ?
(জ) কাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় ?
(ঝ) গারোদের সনাতনী ধর্মের নাম কী ?
(ঞ) জাতিসংঘ কখন গঠিত হয়েছিল ?
৪। ক ও খ নং প্রশ্নসহ যেকোন আটটি প্রশ্নের উত্তর দাও: ৫x৮=৪০
(ক) বাংলাদেশে কেন মুক্তিযুদ্ধ হয়েছিল ? মুক্তিযুদ্ধের দুটি কারণ ও তিনটি ফলাফল লেখ।
(খ) মনে কর তোমার পার্শ্ববর্তী গ্রামটি টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমতাবস্থায় তোমার পাঁচটি করণীয় লেখ।
(গ) মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি কয়টি ? উপাধিগুলো সম্পর্কে সংক্ষেপে লেখ।
(ঘ) পলাশীর যুদ্ধ কেন হয়েছিল ? এ যুদ্ধের চারটি ফলাফল লেখ।
(ঙ) বাংলাদেশের ঐতিহাসিক নির্দশনগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন কেন তা পাঁচটি বাক্যে লেখ।
(চ) বাংলাদেশে পোশাক শিল্পের পাঁচটি গুরুত্ব লেখ।
(ছ) জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাঁচটি উপায় লেখ।
(জ) জলবায়ু কাকে বলে ? জলবায়ু পরিবর্তনের চারটি ক্ষতিকর প্রভাব লেখ।
(ঝ) বাড়িতে মানবাধিকার চর্চার পাঁচটি উপায় লেখ।
(ঞ) সমাজের প্রতি তোমার পাঁচটি দায়িত্ব লেখ।