গণিতের সৃজনশীল প্রশ্নের গঠন কাঠামো

গণিত সৃজনশীল মো. আলিমুজ্জামান সিনিয়র শিক্ষক (গণিত) এ.কে. হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা গণিতে ও উচ্চতর গণিতে প্রয়োগিক দিক গুরুত্ব দিয়ে এবং সক্ষম ও দূর্বল শিক্ষার্থী বিহ্নত করার লক্ষ্যে গণিতের Item গুলোকে কাঠিন্যের (Difficulty Level) ৩ স্তরে ভাগ করা হয়েছে ঃ ১। সহজ : (ক) i.এই স্তরে প্রশ্নসমূহ হবে সহজ। ii.উদ্দীপক না পড়ে বা না দেখেও ‘ক’ অংশের উত্তর দেয়া সম্ভব হতে পারে। iii.এই অংশের জন্য ২ নম্বর বরাদ্দ থাকবে। iv.প্রশ্নের উত্তরের ক্ষেত্রে দুটি ধাপ থাকতে হবে। v.যা প্রত্যেক ধাপের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে। শিক্ষার্থী যেন (১-৩) মিনিট ব্যয় করে উত্তর দিতে পারে। ২। মধ্যম : (খ) i.এই স্তরে প্রশ্নসমূহে কোন তথ্য, নীতিমালা, সূত্র নিয়ম, পদ্ধতি, প্রক্রিয়া ইত্যাদি নতুন পরিস্থিতির আলোকে ব্যাখ্যা করতে বলা হবে। ii.শিক্ষার্থীর চিন্তার গভীরতা সহজ স্তর থেকে বেশি হতে হবে। iii.শিক্ষার্থীকে উদ্দীপকের উপর নির্ভরশীল হতে হবে। iv.প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে নূন্যতম ৪টি ধাপ থাকা বাঞ্চনীয়। v.প্রত্যেক অংশের জন্য ১ নম্বর করে ৪ নম্বর বরাদ্দ থাকবে। vi.শিক্ষার্থী যেন (৬-৮) মিনিটের মধ্যে উত্তর দিতে পারে। ৩। কঠিন : (গ) i.এই অংশটি হচ্ছে তুলনামূলক কঠিন স্তর। অংশটি সরাসরি উদ্দীপক নির্ভর। ii.শিক্ষার্থীর চিন্তার গভীরতা দ্বিতীয় অংশের চেয়ে বেশি হতে হবে। iii.শিক্ষার্থীর বিচার বিশ্লেষণ করার সুযোগ আছে কিনা তা বিবেচনা করতে হবে। iv.নূন্যতম ৪টি ধাপ থাকে তা লক্ষ্য রাখতে হবে। v.প্রত্যেক অংশের জন্য ১ নম্বর করে ৪ নম্বর বরাদ্দ থাকবে। vi.শিক্ষার্থী যেন (৯-১১) মিনিট ব্যয় করে উত্তর দিতে পারে।