শাহরুখের জন্মদিনে ভক্তের তুমুল ভিড়

বলিউড কিং শাহরুখ খানের ৪৮তম জন্মদিন ছিল গতকাল। ব্যাপক আয়োজন করা হয় এই জন্মদিন উপলক্ষে। সপ্তাহখানেক আগে থেকেই সাজগোজের কাজ শুরু করেন বান্দ্রাস্থ নিজের বাংলো বাড়িটির। জন্মদিনে উন্মুক্তভাবে নিমন্ত্রণ জানিয়েছেন সব ভক্তদের। আর ব্যক্তিগতভাবে মিডিয়ার পরিচিত সব সাংবাদিক এবং বলিউডে তার সহকর্মীদেরও নিমন্ত্রণ জানিয়েছেন। আগের দিন সন্ধ্যা থেকেই শাহরুখের বাড়িতে পৌঁছতে থাকে জন্মদিনের উপহার ও শুভেচ্ছা। গতকাল সকাল থেকেই লাখো ভক্ত জমাট বাঁধে শাহরুখের বাড়ির সামনে। এক পর্যায়ে শাহরুখ ঘর থেকে বেরিয়ে এসে ভক্তদের উদ্দেশ্যে হাতছানি দেয় ও শুভেচ্ছা বিনিময় করে। নিজ হাতে কেক কেটে বিতরণ করেন তিনি। গতকাল দিনব্যাপী লাখো ভক্তের এই ভিড় ছিল শাহরুখের বাড়ির সামনে।