মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান লতা মুঙ্গেশকর

ভারতে বোদ্ধা মহলে সমালোচিত হলেও দেশের জনপ্রিয়তম সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের মন গলাতে পেরেছেন বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি। গুজরাটের এই মুখ্যমন্ত্রীকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে লতা মঙ্গেশকর প্রকাশ্যেই সমর্থন দিয়েছেন। বিজেপি নেতার সঙ্গে শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে কৃষ্ণপ্রেমে সমর্পিত লতা বলেছেন, “আমি অন্তরের অন্তঃস্থল থেকে চাই, নরেন্দ্র মোদিই যেন ভারতের প্রধানমন্ত্রী হন।” অনুষ্ঠানে ছোট বোন আশা ভোঁসলে ছাড়াও পরিবারের সদস্য হূদয়নাথ মঙ্গেশকর ও উষা মঙ্গেশকরও লতার সঙ্গে ছিলেন।