গাজায় সংঘর্ষে ৪ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৪ ফিলিস্তিনি গেরিলা নিহত হয়েছে। শুক্রবার গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত হয় তিন ফিলিস্তিনি গেরিলা। এর আগে ইসরাইলিরা একটি সুড়ঙ্গ ধ্বংসের সময় সংঘর্ষে এক ফিলিস্তিনি নিহত হয়। আহত হয় ৫ ইসরায়েলি সেনা। বিডি নিউজ গত বছর ৮ দিনের ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ শেষে নভেম্বরে দু’পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এটিই উভয়পক্ষে বড় ধরনের সহিংসতা। ফিলিস্তিনি গেরিলারা বিস্ফোরকের বস্ফািরণ ঘটানোর কারণে বৃহস্পতিবার সুড়ঙ্গের অংশবিশেষ ধ্বংস করতে শুরু করার কথা জানিয়েছে ইসইয়েল। এক বিবৃতিতে ইসরাইলের সেনাবাহিনী জানায়, সেনারা সরাসরি ‘সন্ত্রাসীদের’ লক্ষ্য করে গুলি ছুঁড়েছে। এতে হতাহতের ঘটনা ঘটে। এর কয়েকঘন্টা পর ইসরাইলি বিমান আরেকটি সুড়ঙ্গের ওপর বিমান হামলা চালায়। হামাস জানায়, এ সময় সুড়ঙ্গের মধ্যে থাকা তাদের সদস্যরা হতাহত হয়েছে।