চলতি বছরেই নতুন প্রসেসর নিয়ে আসছে কোয়ালকম

সম্প্রতি মার্কিন সেমিকন্ডাক্টর কোম্পানি কোয়ালকম নতুন প্রসেসর বাজারে উন্মক্তের ঘোষণা দিয়েছে। এ উপলক্ষ্যে আগামী ৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে স্ন্যাপড্রাগন টেকনোলজি সামিট আয়োজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, এ ইভেন্টেই স্ন্যাপড্রাগন ৮১৫০ বা ৮৫৫ প্রসেসর উন্মোচন করবে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে গণমাধ্যমে আমন্ত্রণপত্র পাঠাতে শুরু করেছে কোয়ালকম। নতুন প্রসেসরটি গত বছর বাজারে আসা স্ন্যাপড্রাগন ৮৪৫-এর উন্নত সংস্করণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে কোয়ালকম তাদের স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর উন্মোচন করে। অনলাইনে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর কোয়ালকমের প্রথম চিপ, যা ফাইভজি নেটওয়ার্ক সমর্থন করবে। বিশ্লেষকদের মতে, কোয়ালকমের নতুন প্রসেসরটি অ্যাপলের এ১২ বায়োনিক ও হুয়াওয়ের কিরিন ৯৮০ প্রসেসরের সঙ্গে প্রতিদ্বন্ধিতা করবে।                  সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস