তত্ত্বাবধায়কে আপত্তি না
থাকলে সংলাপ
সফল হবে
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৩, ২১:০১
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি নীতিগতভাবে মেনে নিতে যদি সরকারের আপত্তি না থাকে তাহলে সংলাপ সফল হবে এবং রাজনৈতিক সংকটের সুরাহা হবে। দাবি না মেনে সরকার যদি নিজেদের অধীনে নীল নকশার নির্বাচন করার অপচেষ্টা চালায়, তাহলে হরতাল অবরোধসহ লাগাতার অসহযোগ আন্দোলন শুরু করা হবে।
মহাজোট সরকার সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে উল্লেখ করে নোমান বলেন, ষড়যন্ত্র ও চক্রান্ত করে সরকার ক্ষমতা কুক্ষিগত করতে পারবে না। সরকারের পায়ের নীচে মাটি নেই। চলমান গণআন্দোলনের মুখেই সরকারকে পদত্যাগ করে পালাতে হবে। শুক্রবার নগরীর হালিশহরে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।