ঘাটাইলে পরিত্যক্ত গ্রেনেড বিস্ফোরণ ৭ জন আহত

শুক্রবার সন্ধ্যায় উপজেলার শুকনি গ্রামে গ্রেনেড বিস্ফোরণে দুই শিশু ও পাঁচ মহিলা আহত হয়েছেন। সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং রেঞ্জ থেকে কুড়িয়ে আনা পরিত্যক্ত গ্রেনেড বিস্ফোরণে তারা আহত হন। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির জানান, শুক্রবার বিকেলে শুকনি (চৌডাল) গ্রামের গৃহবধূ জোসনা বেগম পার্শ্ববর্তী সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং রেঞ্জ থেকে পরিত্যক্ত গ্রেনেডটি কুড়িয়ে বাড়িতে নিয়ে আসেন। সন্ধ্যার দিকে তিনি গ্রেনেডটিতে ইট দিয়ে আঘাত করলে এটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে জোসনাসহ ঘরের ভেতরে থাকা তার প্রতিবেশী শিরিনা আক্তার (৩০), শিরিনার দেড় বছরের ছেলে শিমুল এবং প্রতিবেশী রোমেসা (৩৫), মাজেদা (৪০), খাদিজা (২০) ও মুন্নী (১০)আহত হন। আহতদের মধ্যে শিরিনা এবং জোসনার অবস্থা আশঙ্কাজনক।