জয়পুরহাটে দু’পক্ষের
সংঘর্ষে কৃষক নিহত
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৩, ২১:০১
জেলার ধারকী সোটাহার গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহত নূরুল ইসলাম (৫৫) হিচমী গ্রামের মজির উদ্দিনের ছেলে।
জয়পুরহাট সদর থানার ওসি জানান, সদর উপজেলার ধারকী সোটাহার গ্রামে আমান উল্লাহ্ ও আব্দুর রউফের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত্ কোন্দল চলে আসছিল। গত শুক্রবার উভয়পক্ষ ওই বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়।