কানাডায় বিশেষজ্ঞ
ডাক্তাররাও বেকার!
সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কানাডা থেকে
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৩, ২১:০১
শুধু বাংলাদেশ থেকে আসা ডাক্তাররা নয়, কানাডায় স্থানীয় বিশেষজ্ঞ ডাক্তাররাও বেকার। খোঁজ নিয়ে দেখা গেছে, কানাডায় বাংলাদেশ থেকে আসা মাত্র বিশ-পঁচিশ জন ডাক্তার ‘ডাক্তারি’ করছেন। বিগত বছরগুলোতে বাংলাদেশ থেকে হাজার খানেক ডাক্তার ইমিগ্রেশন নিয়ে এলেও তাদের অধিকাংশই সহকারী বা নার্সের কাজ করছেন। কেউ কেউ বাধ্য হয়ে অন্য পেশা বেছে নিচ্ছেন।
সমপ্রপ্তি কানাডিয়ান প্রেস কর্তৃক সংবাদ মাধ্যমকে দেয়া এক তথ্য থেকে জানা যায়, চিকিত্সা শাস্ত্রে পাস করা প্রতি ছয় জনের মধ্যে একজন বেকার এবং নিজ পেশায় চাকরি পাচ্ছেন না। বিশেষজ্ঞ ডাক্তার এবং সার্জারির জন্য সিরিয়াল পেতে মাসের পর মাস অপেক্ষা করার জন্য ডাক্তার স্বল্পতার কথা বলা হলেও কানাডা থেকে পাস করা বিশেষজ্ঞ ডাক্তাররাও চাকরি পাচ্ছেন না, এমন সংবাদে অনেকেই বিস্মিত। যে সব বিশেষজ্ঞ ডাক্তাররা চাকরি পাচ্ছেন না, এদের মধ্যে রয়েছেন ইউরোলজিষ্ট, জেনারেল সার্জেন, অর্থোপেডিক সার্জন, গ্র্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট প্রভৃতি।
বিশিষ্ট বাঙালি ডাক্তার আবু শামীম মোঃ আফির ইত্তেফাককে বলেন, আগামী ২ নভেম্বর থেকে টরন্টোতে ‘ওয়ার্ডেন ওডস মেডিক্যাল সেন্টার’ নামে একটি বাংলাদেশি মালিকাধীন পূর্ণাঙ্গ মেডিক্যাল সেন্টার চালু হতে যাচ্ছে। দুঃখজনক হলেও সত্য, নতুন প্রজন্মের কোনো বাঙালি ডাক্তারের সন্ধান পাওয়া যায়নি।