বিভিন্ন স্থানে পাঁচ জনের অপমৃত্যু
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৩, ২১:০৪
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। —খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বুধল গ্রামে গত শুক্রবার বিদ্যুত্স্পৃষ্টে মহসিন মিয়ার পুত্র সুমন (২০) নামে এক ইলেকট্রিশিয়ান মারা গেছে। সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের বুধল সড়কের বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়।
শ্যামনগর (সাতক্ষীরা)
শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামে গত শুক্রবার পরকীয়া প্রেমের জের ধরে রফিকুলের স্ত্রী ফেরদাউস (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁশ লাগিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় শ্যামনগর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহর উপজেলার মাঝগ্রামে গত শুক্রবার দুপুরে পানিতে ডুবে আলতাব হোসেনের ছেলে ইমন (৫) নামে এক শিশু মারা গেছে।
সাঘাটা (গাইবান্ধা)
গাইবান্ধার সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামে গত শুক্রবার বিকালে পানিতে ডুবে মিন্টু মোল্লার মেয়ে রিধি (২) নামে এক শিশু মারা যায়।
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)
ভুরুঙ্গামারীতে গতকাল শনিবার ভোরে হার্টএ্যাটাকে অসুস্থ রফিকুল ইসলাম (৪২) নামে এক পুলিশ কনস্টেবল রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। নিহত রফিকুলের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার মদনপুর গ্রামে। জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে বুকে ব্যথা অনুভব হলে তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।