গৌরনদীতে সর্বহারা নেতা গুলিবিদ্ধ

বরিশালের গৌরনদীতে সর্বহারা কামরুল গ্রুপের আঞ্চলিক নেতাকে গুলিবিদ্ধের ঘটনায় টিভি চ্যানেল ২৪ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বরিশালের নিজস্ব প্রতিবেদক, এক ইউপি চেয়ারম্যান ও বিএনপি’র ৫ নেতাসহ ১৪ জনের নাম উল্লেখসহ অর্ধশত লোককে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে গৌরনদী উপজেলার সিংগা গ্রামের সর্বহারা কামরুল গ্রুপের আঞ্চলিক নেতা আসলাম শিকদার বাদি হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলার বিএনপি নেতা অহিদ আল মামুন লাভলু ও সুজন মীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার আসামিরা হলো বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল ২৪-এর বরিশালের নিজস্ব প্রতিবেদক রাহাত খান, বাবুগঞ্জের আগরপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান হিমু, গৌরনদীর বাটাজোর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অহিদ-আল-মামুন লাভলু, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন সরদার, মাকসুদ মৃধা, সর্বহারা জিয়া গ্রুপের সদস্য শীর্ষ সন্ত্রাসী মানিক চোকদার, আলামিন খান, কিলার স্বপন ওরফে ভাগ্নে স্বপন, সুজন মীর ও জাকির খানসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪০ থেকে ৫০ জন।