ইউপি চেয়ারম্যানকে বিএনপি’র পদ থেকে অব্যাহতি

দলীয়শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় কর্মসূচিতে বাধা প্রদানের অভিযোগে কয়রা উপজেলা বিএনপি’র সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে মহারাজপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান বেল্টুকে। বৃহস্পতিবার কয়রা উপজেলা বিএনপি’র বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, কয়রা উপজেলা বিএনপি’র সদস্য ও মহারাজপুর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে গত ২৮ অক্টোবর হরতালের সমর্থনে বিএনপি’র একটি মিছিলে হামলা চালানো হয়। এতে বগালি ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি গোলাম মোস্তফা ও যুবদল কর্মী ফারুক হোসেনসহ ১০/১২ জন আহত হয়।