বগুড়ায় ট্রেনের নিচে মা-ছেলের আত্মহত্যা
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৩, ২১:০৮
বগুড়ার এক গৃগহবধূ তার দু’বচরের শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার বেলা ৩টায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর ও তালোড়া রেল স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে জেলার আদমদীঘি উপজেলার চাঁপাপুরের নিরঞ্জনের স্ত্রী স্বপ্না রানী (৩০) ও তার দু’বছরের ছেলে নিলয়। পারিবারিক কলহের কারণে ঐ গৃহবধূ তার সন্তানকে নিয়ে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।