সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৩, ২১:১০
নেত্রকোনায় গাছের চারা বিতরণ
নেত্রকোনা প্রতিনিধি \ জাতীয় যুব দিবস উপলক্ষে গতকাল শুক্রবার নেত্রকোনা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরে র্যালি ও সার্কিট হাউজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু। বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান, এডিএম ইউসুফ আলী, নেত্রকোনা যুব উন্নযন অধিদপ্তরের উপ-পরিচালক অলকা প্রভা দে।
নাগরপুরে ডিজিটাল হসপিটাল উদ্বোধন
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের নাগরপুরে দুয়াজানী গয়হাটা রোডে একতা ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার গত শুক্রবার উদ্বোধন করা হয়েছে। অগ্নিবীণা আইডিয়াল কলেজ ও কবি নজরুল উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মীর দেলোয়ার হোসেন সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন, আবুধাবীর ঊর্ধ্বতন কর্মকর্তা মোঃ শহিদুল হক খান সেলিমসহ এলাকার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুরাদনগরে জাতীয় যুব দিবস পালন
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা মুরাদনগরেও জাতীয় যুব দিবস উপলক্ষে শুক্রবার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন আল রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন আল রশীদ।
দর্শনায় দুই দিনব্যাপী লালন স্মরণোত্সব
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ দর্শনা লালন একাডেমীর উদ্যোগে লালন স্মরণোত্সব শুরু হয়েছে। বৃহস্পতিবার লালন উত্সবের সূচনা হয়। এরপর সাধুদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দামুড়হুদার বিশ্ব শান্তি আশ্রম থেকে আগত মঙ্গল শাহ, প্রভাষক মিজানুর রহমান।
নড়িয়ায় চেক বিতরণ
নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা \ শরীয়তপুর নড়িয়া উপজলায় গতকাল শুক্রবার উপজেলা সভাকক্ষে উপজেলা যুব উন্নয়নের পক্ষ থেকে চেক বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার কর্নেল শওকত আলী এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান হাজ্বী আব্দুল ওহাব বেপারি, যুব উন্নয়ন কর্মকর্তা চৌধুরী গোলাম মোহাম্মদ।
পটুয়াখালীতে আওয়ামী লীগের মিছিল ও সমাবেশ
পটুয়াখালী প্রতিনিধি \ পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগ গতকাল শুক্রবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট নূরুল হক তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক খান মোশারফ হোসেন।
কুমিল্লায় সহস্রাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
কুমিল্লা প্রতিনিধি\ কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও কুমিল্লা মহানগর পূর্বাঞ্চল উন্নয়ন কমিটির আহবায়ক মো. সেলিম খানের নেতৃত্বে সহস্রাধিক নেতা-কর্মী কুমিল্লা টাউন হলে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন।
কুমিল্লার দশ শ্রেষ্ঠত্বের তিনটি চান্দিনায়
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৪ উপলক্ষে জেলা পর্যায়ের শ্রেষ্ঠত্ব প্রতিযোগিতায় ১০টি ক্যাটাগরির ১০জন শ্রেষ্ঠত্বদের মধ্যে চান্দিনা উপজেলায় তিনজন নির্বাচিত হন।
এদের মধ্যে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী ও শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হলেন চান্দিনা উপজেলার মো. মনির খন্দকার এবং শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হন সাহিদা আক্তার। বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে জেলার ১৬টি উপজেলার ১০টি ক্যাটাগরির শ্রেষ্ঠ প্রতিযোগীদের মধ্যে চান্দিনা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী ও শ্রেষ্ঠ এসএমসি সভাপতি মনির খন্দকার জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্ব নির্বাচিত হন। কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিলকিস আরা বেগম রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
সৈয়দপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন স্থগিত
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের এক আদেশে গত ১ নভেম্বরের অনুষ্ঠেয় সৈয়দপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন স্থগিত ঘোষণা করেছে বর্তমান আহ্বায়ক কমিটি। নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা সৈয়দপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ফজলুল হক শেষ মুহূর্তে অপারগতা প্রকাশ করায় গত ৩১ অক্টোবর রাতেই নির্বাচন স্থগিতের ঘোষণা দেয়া হয় বলে জানা গেছে।
লালপুরে জাতীয় সমবায় দিবস পালন
লালপুর (নাটোর) সংবাদদাতা \ “সমবায়ে নিরাপত্তা প্রতিপাদ্য নিয়ে” গতকাল শনিবার ৪২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয় এবং বিআরডিবি হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আমিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
তালায় হত্যা ও ডাকাতি মামলার আসামি আটক
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ বিগত ২০০৭ সালে তালার মাগুরা গ্রামে বোমা হামলা চালিয়ে ডাকাতিসহ হত্যা মামলার আসামি লতিফ শেখ (৩২) পুলিশের হাতে আটক হয়েছে গত শুক্রবার। তালা থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, আটককৃত আব্দুল লতিফ শেখের বিরুদ্ধে তালার উথালী গ্রামের দাউদ সরদারের বাড়িতে গত ২২ মে’ ২০০৭ তারিখে সংগঠিত ডাকাতি মামলা (২০/০৭) সহ ওই সালের মাগুরা গ্রামের বজলু গোলদারের বাড়িতে সংগঠিত ডাকাতি শেষে বোমা হামলা চালিয়ে এক গৃহবধূকে হত্যা মামলা (২১/০৭) রয়েছে।
বাঞ্ছারামপুরে যুব উন্নয়নের ঋণ বিতরণ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলায় গতকাল শনিবার যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং বিভিন্ন প্রকল্পে সদস্যদের মাঝে সাত লক্ষ টাকা ঋণ বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক যুগ্ম সচিব মোঃ সিরাজুল ইসলাম।
কাহালুতে জাতীয় সমবায় দিবস পালন
কাহালু (বগুড়া) সংবাদদাতা \ ৪২তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে গতকাল শনিবার সমবায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য ইঞ্জিঃ মোস্তফা আলী মুকুল। র্যালি শেষে কাহালু উপজেলা পরিষদের মিলনায়তনে কাহালু উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা খাতুনের সভাপতিত্বে এক সভায় বক্তব্য রাখেন, কাহালু উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, কাহালু পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতা আরজু কবিতা প্রমুখ।
সাঁথিয়ায় জামায়াতসহ গ্রেফতার ৩
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা \ আতাইকুলা থানা পুলিশ গতকাল শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে আতাইকুলা ইউনিয়ন জামায়াতের সভাপতি সাহাদত্ হোসেনসহ (৪৫) ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো আর/আতাইকুলার জামায়াতের ওয়ার্ড সভাপতি সমশের আলী (৩৫) ও রঘুনাথপুর গ্রামের ছাত্রদল নেতা শাখায়াত হোসেন (২৮)। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম জানান, তাদের বিরুদ্ধে হরতালে ভাংচুর ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা রয়েছে।
ইদ্রাকপুর কেল্লা পরিদর্শনে সংস্কৃতি সচিব
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রঞ্জিত্ কুমার বিশ্বাস শুক্রবার শহরের ইদ্রাকপুর কেল্লা পরিদর্শন করেছেন। তিনি কেল্লাটির যথাযথ সংস্কার এবং জাদুঘর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন এই সময় তার সঙ্গে ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান ছাড়াও মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূইয়া, এনডিসি বিজন কুমার সিংহ, প্রেসক্লাবের সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মীর নাসিরউদ্দিন উজ্জ্বল।
সোনারগাঁওয়ে প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ সোনারগাঁওয়ে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান। গত শুক্রবার সোনারগাঁও প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী বশির উদ্দিন মোল্লা, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক হুমায়ুন কবির রফিক, সোনারগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আ: রউফ, জাসাস সোনারগাঁও থানার সাধারণ সম্পাদক আবুল হাসেম রতন, তাঁতী দলের সোনারগাঁও থানার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।
কুমিল্লায় বিদেশি পিস্তল গুলি উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় বিদেশি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। র্যাব-১১ এর কমান্ডার মেজর মো. শাহেদ হাসান জানান, তার নেতৃত্বে র্যাব সদস্যরা জাকিরের ঘরে তল্লাশী চালিয়ে আমেরিকান তৈরি একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে। তবে কাউকে আটক করা যায়নি।
জীবননগরে জুয়েলারি সমিতির নির্বাচন
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ গত শুক্রবার জীবননগর উপজেলা জুয়েলারী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন মকছুদ সুপার মার্কেটে অবস্থিত সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচানে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে আশাবুল হক ও সাধারণ সম্পাদক পদে ইসমাইল হোসেন নির্বাচিত হয়েছেন।
নীলফামারীতে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ
নীলফামারী প্রতিনিধি \ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল শুক্রবার জেলা আওয়ামী লীগ সকালে বিক্ষোভ মিছিল-সমাবেশ করে। দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন এ্যাড. মমতাজুল হক, আবুজার রহমান, আমজাদ হোসেন, শাহিদ মাহমুদ, দীপক চক্তবর্তী প্রমুখ।
দৌলতপুরে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। উপজেলার ১৪টি ইউনিয়নে একই সময়ে এ কর্মসূচী পালন করা হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শেলী, সহ-সভাপতি আব্দুর রশিদ বাবলু, এডভোকেট এজাজ আহমেদ মামুন উপজেলা জাসদের আহ্বায়ক অধ্যক্ষ রেজাউল হক, যুগ্ম-আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবজোটের যুগ্ম-সম্পাদক শরিফুল কবীর স্বপন, আব্দুল মান্নান, মফিদুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ১৪ দলের নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।
টেকনাফে ২৭ মালয়েশিয়াগামী আটক
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা \ সাগর পথে মালয়েশিয়া পাড়ি দিতে আসা টেকনাফ সীমান্তে দুই দালালসহ ২৬ যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশও কোস্টগার্ড। ৪২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সফিকুর রহমান জানান, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় দমদমিয়া বিওপি বিজিবির কোম্পানী কমান্ডার নূরুল আমিনের নেতৃত্বে গোপন সংবাদে চট্টগ্রাম থেকে টেকনাফগামী চট্টমেট্রো-চ-১১-৪৪৬৪নং একটি মাইক্রোযোগে মালয়েশিয়া পাড়ি দিতে আসার পথে দমদমিয়া চেকপোস্টে তল্ল¬াশি চালিয়ে এসব যাত্রীকে আটক করে। আটককৃতদের ভিকটিম হিসাবে থানায় প্রেরণ করে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায়। অপরদিকে একইদিনে সাবরাং কাটাবনিয়া এলাকায় অভিযান চালিয়ে দুই দালালকে আটক করছে বলে জানিয়েছেন, টেকনাফ কোস্টর্গাড স্টেশন কর্মন্ডার লে.দেওয়ান রফিকুল আওয়াল ।
মঠবাড়িয়ায় মত্স্যজীবী দল সভাপতির মতবিনিময়
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা \ নির্দলীয় ও নিরেপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে পিরোজপুরের মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে গত শুক্রবার এক মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মত্স্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম মাহতাব। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্নেল (অবঃ) শাহজাহান মিলন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কর্যনির্বাহী কমিটির যুগ্ম-সম্পাদক জামাল উদ্দিন খান মিলন, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক কেএম জোবায়ের এজাজ প্রমুখ।
দোকান ভাংচুরের প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন
হবিগঞ্জ প্রতিনিধি \ ১৮ দলের মিছিল চলাকালে কয়েকটি দোকানপাটে ভাংচুরের প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। গত শুক্রবার জেলা শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে তারা এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় তারা দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। উল্লেখ্য, এর আগে বিএনপির অপর একটি অংশ কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে পৃথক মিছিল বের করে। এ সময় কয়েকটি দোকানে ভাংচুর করা হয়।
কসবায় মেধা বিকাশে অনন্য উদ্যোগ
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ কসবা উপজেলার খাড়েরা ব্রিলিয়ান্ট স্টুডেন্টস একাডেমীর ৫ জন শিক্ষকের উদ্যোগে এবং উপজেলা সমাজসেবা অফিসাররের অনুপ্রেরণায় মেধা বিকাশে খাড়েরা শিশু মেধাবৃত্তি কার্যক্রম প্রথমবারের মত চালু করেছেন। খাড়েরা শিশু মেধাবৃত্তির মুখ্য সমন্বয়কারী ও উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফা মাহমুদ সারোয়ার সাংবাদিকদের জানান, প্রথমবারের মতো পরীক্ষায় শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
সালথায় বিএনপির একাংশের সংবাদ সম্মেলন
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা \ সম্প্রতি ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টা হরতালে নেতা-কর্মীদের গুলি করে হত্যা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির একাংশ। গতকাল শনিবার সালথা প্রেসক্লাব কার্যালয়ে এ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির একাংশের নেতা আতিয়ার কবির। তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ২৫ অক্টোবর নগরকান্দায় হরতালে পিকেটিংয়ের সময় পুলিশের গুলিতে নিহত হয় নগরকান্দা পৌর স্বেচ্ছা-সেবকদলের সহ-সভাপতি মারুফ হোসেন। এ ঘটনায় পুলিশ উল্টো বিএনপি নেতা-কর্মীদের নামে মিথ্যা হত্যা মামলা দায়ের করে হয়রানি করছে।
নাসিরনগরে যুব দিবসে সভা ও শোভাযাত্রা
নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া) সংবাদদাতা \ জাতীয় যুব দিবস-২০১৩ উপলক্ষে গত শুক্রবার উপজেলা যুব উন্নয়ন বিভাগের উদ্যোগে “প্রশিক্ষিত যুবশক্তি, উন্নয়নের দৃঢ় ভিত্তি” ্এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা সদরের উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাস্টার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসীর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আ্হসানুল হক মাস্টার। বিশেষ অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা বিল্লাল হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতাব্বর রফিকুল ইসলাম, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, চন্দ্র শেখর কর্মকার প্রমুখ।
জিয়ানগরে জাতীয় সমবায় দিবস পালন
জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা \ জিয়ানগরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবির মজনু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ শংকর কুন্ডু। এতে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ খালেকুজ্জামান, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন মল্লিক ও ননী গোপাল প্রমুখ।
ভাণ্ডারিয়ায় জাতীয় সমবায় দিবস পালন
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা \ ভাণ্ডারিয়ায় গতকাল শনিবার সকালে ৪২তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন শেষে “সমবায়ে সামাজিক নিরাপত্তা” এ শ্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সমবায় অফিসার বিরেন্দ্র নাথ বসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ, ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তুম আলী, ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জোমাদ্দার প্রমুখ।
ভালুকায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা \ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, নেতা-কর্মী গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে শনিবার ভালুকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এতে ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন আলহাজ গিয়াস উদ্দিন আহম্মেদ, আনোয়ার উদ্দিন আহম্মেদ, আবুল হাশেম ,আবুল কাশেম, মামুনুর রশিদ, হাদিসুর রহমান হাদিস, মজিবর রহমান মজু প্রমুখ।
ঘোড়াঘাটে জাতীয় পার্টির আহবায়ক কমিটি
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা \ দীর্ঘদিন পর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা জাতীয় পার্টির কমিটি ভেঙ্গে অবশেষে নতুন করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সেদাদুল হক পলাশ আহবায়ক ও হায়দার আলী শিকদারকে ১নং যুগ্ম আহবায়ক করে শুক্রবার ২১ সদস্য বিশিষ্ট ঘোড়াঘাট উপজেলা জাতীয় পার্টি আহবায়ক কমিটি অনুমোদন করেছেন জেলা জাতীয় পার্টির সভাপতি স্বপ্নপুরীর স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন।
ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা\ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের ন্যায় ইসলামপুরে গতকাল শনিবার পৌর বিএনপির উদ্যোগে পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে পথসভায় সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শহিদুল্লা লিটন, খোদা বক্স প্রমুখ। অপরদিকে পৌর বিএনপির অপর পক্ষ একই স্থানে পৌর বিএনপির সভাপতি জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সদস্য মাহমুদ হাসান কবির হাসান মঞ্জিল প্রমুখ
হোমনায় আওয়ামী লীগের বর্ধিত সভা
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হোমনা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল শনিবার অনু্ষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আঃ মজিদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন ও ফজলুল হক মোল্লা, সেক্রেটারী সিদ্দিকুর রহমান আবুল, সাংগঠনিক সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারী আঃ মান্নান, উপজেলা মহিলা লীগ সভাপতি রিনা আমির প্রমুখ।
মেহেরপুরে ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ
মেহেরপুর প্রতিনিধি \ মিথ্যা মামলা প্রত্যাহার, গণ-গ্রেফতার বন্ধসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে মেহেরপুরে ১৮ দলীয় জোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল শনিবার উপজেলার আমঝুপি বাজার থেকে সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির সিদ্দিকুর রহমানসহ ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা।
মীর্জাগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ সারাদেশব্যাপী ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার মীর্জাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়রম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি নেতা এস,এম আহসানুল্লাহ পিন্টু, মোঃ মনির খন্দকার, এ,বি,এম শাহেদ চৌধুরী (বাবুল) প্রমুখ।
নাটোরে বিএনপির মিছিলে পুলিশের বাধা
নাটোর প্রতিনিধি \ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার জেলা বিএনপি শহরের আলাইপুর থেকে একটি মিছিল বের করে। মিছিলটি উত্তরা মার্কেটের কাছে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে এক সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক আমিনুল হক, যুগ্ম সম্পাদক এডভোকেট রুহুল আমিন তালুকদার টগর প্রমুখ।
মাদারীপুরে নৌমন্ত্রীর মতবিনিময় সভা
মাদারীপুর প্রতিনিধি \ নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি শুক্রবার রাতে মাদারীপুরের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। জেলার সাংবাদিকদের পেশাগত সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন মন্ত্রী এবং তিনি প্রেসক্লাব উন্নয়নের জন্য তার সহযোগিতাও ঘোষণা দেন। বক্তব্য রাখেন শাহজাহান খান, গোলাম মাওলা আকন্দ, ইয়াকুব খান শিশির, সেলিম ফরাজি, মাহবুবুর রহমান বাদল, জহিরুল ইসলাম খান প্রমুখ।
বেগমগঞ্জে ২০ মামলার আসামি গ্রেফতার
চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা \ বেগমগঞ্জ উপজেলার পশ্চিমাঞ্চলের ত্রাস দুর্ধর্ষ সন্ত্রাসী খুন, চাঁদাবাজি, ডাকাতি, পুলিশের সাথে গুলিবিনিময় ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের হোতা ২০ মামলার আসামি হারুনকে (৩০) শুক্রবার বেগমগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে। সন্ত্রাস কবলিত বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলের ত্রাস বাসার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বারই চতল গ্রামের আবুল খায়েরের পুত্র হারুন (৩০) দীর্ঘদিন থেকে এলাকায় খুন, ডাকাতি, চাঁদাবাজি, বোমাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে নিজস্ব রাজত্ব কায়েম করে আসছে। বেগমগঞ্জ মডের থানা পুলিশ শুক্রবার বারই চতল গ্রামের তার বাড়ি থেকে গ্রেফতার করে। সন্ত্রাসী হারুনকে গ্রেফতারে এলাকাবাসীর মনে স্বস্তি নেমে আসে।
গোপালগঞ্জে জাতীয় যুব দিবস পালন
গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে শুক্রবার গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কোর্ট চত্বর, মডেল স্কুল রোড, পোস্ট অফিস মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় গোপালগঞ্জ জেলা প্রশাসক মো.খলিলুর রহমান প্রধান অতিথি ছিলেন। এছাড়া গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুত্ফর রহমানসহ বিভিন্ন এনজিও’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।