নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৩, ২১:২৫
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে রাজধানী ঢাকার পাশাপাশি সারাদেশে গতকাল ৪২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ বছর জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সমবায়ে সামাজিক নিরাপত্তা’।
এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে ৪২তম জাতীয় সমবায় দিবসের সার্বিক সাফল্য কামনা করেন। এদিকে বাসস’র জেলা সংবাদদাতারা জানিয়েছেন, গতকাল দেশের বিভিন্ন জেলায় সরকারি ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে আনন্দঘন পরিবেশে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
সমবায়ে সামাজিক নিরাপত্তা এ শ্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় আয়োজিত জাতীয় সমবায় দিবসের আলোচনাসভায় বক্তারা দেশের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে প্রতিটি গ্রাম ও মহল্লায় সমবায়ভিত্তিক কর্মকাণ্ড পরিচালনার আহবান জানান।