আনন ফাউন্ডেশনের সঙ্গীত ও আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আনন ফাউন্ডেশন আয়োজিত শিশুসাহিত্য আসরের ৭ম সভা এবং শিশু-কিশোরদের সঙ্গীত ও আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকার গুলশান-২ এর নতুন বাজার, নূরের চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি স. ম. শামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। সঙ্গীত শিল্পী রওশন আরা মুস্তাফিজ সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালার এবং স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলশ আবৃত্তি কর্মশালার উদ্বোধন করেন।-প্রেস বিজ্ঞপ্তি