দাবার প্রথম দিনে মোহামেডানের দারুণ সূচনা

দাবা লিগের প্রথম দিন দারুণ সূচণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। গতকাল উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডে মোহামেডান হারিয়েছে শিরোপা প্রত্যাশী নতুন দল নৌবাহিনীকে। মোহামেডানের তিন গ্র্যান্ডমাষ্টার নিজ নিজ খেলায় জিতেছেন। তাজিকিস্তানের গ্র্যান্ডমাষ্টার আমানোটভ হারিয়েছেন তৈয়বুর রহমানকে, রাশিয়ার গ্র্যান্ডমাষ্টার সার্গেই ভলকভ হারিয়েছেন নৌবাহিনীর গ্র্যান্ডমাষ্টার রিফাত বিন সাত্তারকে, আর গ্র্যান্ডমাষ্টার জিয়া হারিয়েছেন আরেক গ্র্যান্ডমাষ্টার আব্দুল্লাহ আল রাকিবকে। পুরো দিনটাই বাজে গেছে নতুন দল নৌবাহিনীর। সান্তুনা শুধু একটাই। আর তা হলো নৌবাহিনীর গ্র্যান্ডমাষ্টার এনামুল হোসেন রাজিব মোহামেডানের মিনহাজউদ্দিনের সাথে ড্র করে মান রক্ষা করেছেন। প্রিমিয়ার দাবার পৃষ্ঠপোষকতা করছে রুপাহালি শাড়িজ। কাল লিগের উদ্বোধন করেন ফেডারেশন সহ সভাপতি কেএম শহিদুল্লাহ এবং ইনডেক্স গ্রুপের কর্নধার শফিউল্লাহ আল মুনির। এই দিন প্রথম রাউন্ডে জিতেছে তিতাস ক্লাব, লিওনাইন চেস ক্লাব, গোপালগঞ্জ চেস ক্লাব। আজ বেলা আড়াইটায় দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে একই স্থানে।