সিলেটে টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের খেলা দেয়ার দাবিতে আন্দোলন

বাংলাদেশে আগামী বছর অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের (সুপার টেন) খেলা নব নির্মিত সিলেট বিভাগীয় স্টেডিয়ামে দেয়ার দাবিতে রাজপথে নেমেছেন সিলেটের ক্রীড়ানুরাগীরা। তারা বলছেন, মূলত কৌশলে সিলেটকে বঞ্চিত করা হচ্ছে। আন্দোলনকারীদের ভাষ্য হলো-বিশ্বকাপের নামে বাছাই পর্বের কয়েকটি খেলা দেয়া হয়েছে সিলেটে। এরমধ্যে আবার বাংলাদেশের কোন খেলা নেই। এই বঞ্চনা কোনভাবেই সিলেটবাসী মেনে নেবে না। দীর্ঘ আন্দোলন-দাবির পর সিলেট স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হলেও এখন অজ্ঞাত কারণে সিলেটবাসী সত্যিকারের বিশ্বকাপ খেলা দেখা থেকে বঞ্চিত হতে যাচ্ছেন। গতকাল শনিবার সিলেটের সর্বস্তরের ক্রীড়াপ্রেমী, ক্রীড়া সংগঠকরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দীর্ঘ মানববন্ধন ও সমাবেশ করেন। এসময় বক্তারা বলেন, সিলেটকে ঠকানোর অপচেষ্টা বাদ দিন। বিশ্বকাপের নামে আমরা বাছাই পর্বের খেলা দেখতে চাই না। মানববন্ধনে সিলেটের বিভিন্ন ক্রীড়া সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা সিলেটবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও আন্তর্জাতিক খেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করায় বিসিবি ও আইসিসিসহ সংশ্লি¬ষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের কোন খেলা সিলেটে না রাখায় এখানকার বর্তমান ও সাবেক ক্রিকেটার, সংগঠক, ক্রিকেট অনুরাগীরা ব্যথিত। আশা করি বিসিবিসহ সংশ্লিষ্টরা সিলেটবাসীর দাবি মেনে নিয়ে এখানে সুপার টেন পর্বের খেলা আয়োজনের ব্যবস্থা করবেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের ক্রিকেট অনুরাগীদের সংগঠক এডভোকেট সুমিত শ্যাম পাল, সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সাংবাদিক বদরুদ্দোজা বদর, ক্রীড়ানুরাগী এডভোকেট সৈয়দ ফজলে এলাহি অভি, কবির আহমদ, জহিরুল হক হিরু, ক্রীড়া সংগঠক বিমলেন্দু দে নান্টু, খন্দকার ফজলুর রহমান বাবুল, এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, এডভোকেট নিলেন্দু দেব, সৈয়দ গিয়াস উদ্দিন, রেজাউল হাসান কয়েস লোদী, মিলাদ আহমদ, এডভোকেট আনোয়ার হোসেন সুমন, শামসুল বাসিত শেরো, আব্দুল করিম কিম, শমশের জামাল, আমিনুল ইসলাম লিটন, মিশফাক আহমদ মিশু, রজত কান্তি গুপ্ত, এ এম এম মিরাজ জাকির, এডভোকেট সৈয়দ মোঃ তারেক, মিরান আহমদ, পাপলু দত্ত, তামিমুল হাসান, মোস্তফা কামাল পাশা মনাই, শিব্বির আহমদ শুয়েব, মুর্শেদ আহমদ চৌধুরী, গৌছ মইন উদ্দিন হায়দার মইন, ওয়াসিম আহমদ চৌধুরী, ফাহিদ মোশাররফ, রেজওয়ান আহমদ চৌধুরী, জয়দীপ দাস সুজক, আহমদ রাজা, আনসার হোসেন, আবু আশরাফ জাহেদ, রানা মিয়া, কবির আহমদ, সাদিকুর রহমান তাজিন, আহমদ সাদেকুর রহমান, শুক্কুর মিয়া, আব্দুর রকিব প্রমুখ।