পরীক্ষার সময় হরতাল না দেয়ার আহ্বান বিশিষ্টজনদের

জেএসসি ও জেডিসি এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময় হরতাল না দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের বিশিষ্টজনরা। গণসাক্ষরতা অভিযানের পক্ষ থেকে এ বিবৃতি গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো হয়। বিবৃতিদাতারা হলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম. হাফিজউদ্দীন খান, ড. জামিলুর রেজা চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, নিজেরা করির সমন্বয়ক খুশী কবীর, মানুষের জন্য ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শাহীন আনাম, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী প্রমুখ।