ভাণ্ডারিয়ায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ পুলিশসহ আহত ১০
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৩, ২৩:০০
ভাণ্ডারিয়ায় যুবদলের নতুন কমিটিকে কেন্দ্র করে শনিবার বিকালে শহীদ মিনার চত্বরে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হয়েছে। আহত ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম, কনেষ্টবল মো. শাহিন, যুবদল নেতা আরিফ হাসান, সাব্বির আকন, মো. শামীম, গিয়াস হাওলাদার, ইলিয়াস, নয়ন জোমাদ্দার ও রিগানকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে সাব্বিরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নীরব জোমাদ্দার ও বাবু নামে দুইজনকে গ্রেফতার করে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল যুবদলের মন্নান-পলাশ গ্রুপ ও মনির-দেলোয়ার গ্রুপের শতাধিক নেতা-কর্মী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সম্প্রতি উপজেলা যুবদলের ১০ সদস্যের কমিটি গঠন করা হলে যুবদল ৩টি গ্রুপে বিভক্ত হয়ে যায়। বেশির ভাগ নেতা-কর্মী ওই কমিটির বিরুদ্ধে অবস্থান নেয়।