ফরহাদ মযহারের বক্তব্য প্রত্যাখ্যান সাংবাদিক নেতাদের

গত ৩০ অক্টোবর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে এবং এর অঙ্গ ইউনিয়নের নেতৃবৃন্দের বিবৃতির জবাবে দেয়া ফরহাদ মযহারের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন সাংবাদিক নেতারা। গতকাল শনিবার এক বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ফরহাদ মযহারের বক্তব্য চরম দায়িত্বহীন ও উস্কানিমূলক। তার বিবৃতিতে স্বভাবসুলভ চতুরতার মাধ্যমে নিজের ফ্যাসিস্ট চেহারা আড়াল করার চেষ্টা করেছেন। বিবৃতিদাতারা হলেন, বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ প্রমুখ। ফরহাদ মযহারকে গ্রেফতারের দাবিতে আজ রবিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে রাজপথ অবরোধ কর্মসূচি পালন করবে বিএফইউজে ও ডিইউজে।