ঝিনাইদহে চরমপন্থি ক্যাডার খুন

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চারাতলা গ্রামে জিয়া (৩০) নামের এক চরমপন্থি ক্যাডারকে শ্বাসরোধ করে হত্যা করেছে প্রতিপক্ষ দলের ক্যাডাররা।গত শুক্রবার রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয়। সে একই উপজেলার শুরা গ্রামের আলেক জোয়ার্দ্দারের ছেলে। ঝিনাইদহের পুলিশ সুপার জানান, নিহত জিয়া পূর্ববাংলার কমিউনিষ্ট পার্টি (জনযুদ্ধ) এর ক্যাডার ছিল। তার বিরুদ্ধে দু’টি হত্যাসহ অপহরণ ও চাঁদাবাজির ৬টি মামলা আছে।পুলিশ ধারণা করছে, অন্য কোন স্থান থেকে প্রতিপক্ষ দলের লোকেরা তাকে ধরে চারাতলা মাঠে এনে শ্বাসরোধে হত্যা করে। গতকাল শনিবার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে।