আজকের রাশিফল

আজ ২০ কার্তিক, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৯ জিলহজ্ব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-১৬ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৪ ও ৯। শুভবার ইউরেনাস ও মঙ্গলবার। শুভরত্ন:প্রবাল ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী ও খেয়ালী। আপনার মধ্যে রয়েছে মৌলিকত্ব ও উদ্বাবনী ক্ষমতা। কোন কাজ সম্পাদনে মনস্থির করলে আপনি দ্রুত এগিয়ে যেতে পারেন সাফল্য ও খ্যাতির পথে। নতুন বা রহস্যময় জিনিসের প্রতি থাকবে আপনার তীব্র আকর্ষণ। আপনার মত ও চিন্তা হতে পারে অন্যদের চেয়ে আলাদা। সেজন্য যথেষ্ট সমালোচনা ও ভুল বোঝাবুঝির সম্মুখীন হবেন আপনি। খেয়ালী মনে হলেও আপনি কর্তব্যের প্রতি নিবেদিত। জীবনে দৃঢ় ইচ্ছাশক্তি ও সংযম প্রয়োজন। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কাজী ইমদাদুল হক, ঋত্বিক কুমার ঘটক, রবীন্দ্র গোপ, আইনবেত্তা স্টিফেন ফিল্ড, ওয়াল্টার ক্রনকাইট, এন্ড্রু কিশোর, সুকী আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ জাহাঙ্গীর, শফিকুল ইসলাম স্বপন ও দিনেশ চন্দ্র সেন। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ পাওনা টাকা কিছু আদায় হতে পারে। আর্থিক দুশ্চিন্তা কিছুটা কমে আসবে। কোন বন্ধুর আচরণে মনে কষ্ট পেতে পারেন। আজ ভালো কোন সংবাদ পাবেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ মানসিক অশান্তি দেখা দিতে পারে। কাজকর্মে মন বসানো কঠিন হবে। ভাই-বোনদের কারো সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। কোন আত্মীয় বা বন্ধুর সহযোগিতা পাবেন। চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা ভালো যাবে না। কর্ম পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা জোরদার করুন। বিদ্ধার্থীদের জন্য দিনটি শুভ নয়। কোন সন্তানের অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। রোমান্স ও বিনোদন শুভ নয়। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন। পদস্থ ও প্রভাবশালী ব্যক্তিদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। বাড়িতে কারো অসুস্থতায় মন উদ্বিগ্ন থাকবে। প্রাতিষ্ঠানিক কাজে বিদেশ যাত্রার যোগ আছে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ অপ্রত্যাশিত কোন সুযোগ পেতে পারেন। হারানো কোন সম্পত্তির পুনরুদ্ধারের পদক্ষেপ নিতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। তবে কোন ঝুঁকিপূর্ণ ব্যবসায় হাত দিবেন না। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ভাই-বোন কারো জন্যে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ দিনটি কিছুটা ব্যয়বহুল আশঙ্কা আছে। আর্থিক দিক ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে আনন্দ পাবেন। উত্তেজনা পরিহার করে চলার চেষ্টা করুন। শরীর খুব একটা ভালো যাবে না। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা জোরদার করুন। সাময়িক কোন চাকরির সুযোগ সৃষ্টি হতে পারে। কাজকর্মে উত্সাহ পাবেন। পরিশ্রম কিছুটা বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ কোন কাজ আজ শেষ হতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ প্রতিযোগিতামূলক কাজে ভালো করবেন। শত্রুরা আজ তেমন কোন ক্ষতি করতে পারবে না। প্রবাস আনন্দদায়ক হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্য সম্ভাবনা আছে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ বুদ্ধিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কেমিক্যাল ব্যবসায়িদেরকে সতর্ক থাকতে হবে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। মিথ্যা বদনামের আশঙ্কা আছে। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি ভালো বলা যাবে না। পদোন্নতি বাধাগ্রস্ত হতে পারে। বিদ্ধার্থীদের জন্য দিনটি শুভ। পরীক্ষার্থীদের পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা আছে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ বিপদ এড়িয়ে চলার চেষ্টা করুন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক লেনদেনে কিছুটা অশান্তি দেখা দিতে পারে। পদস্থ আমলাদের জন্য দিনটি শুভ। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করবেন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ গুরুত্বপূর্ণ কাজ আজ স্থগিত রাখলে ভালো করবেন। পারিবারিক ব্যাপারে চিন্তিত হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসায়িক কাজে বিদেশ যাত্রা ফলপ্রসূ হতে পারে। কোন বন্ধুর দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।