বোচাগঞ্জে বিরল প্রজাতির মাছ আটক
বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৩, ২০:১৯
জেলার বোচাগঞ্জ উপজেলায় গত বুধবার জিনোর গ্রামের আনারুল হকের পুকুরে আজব প্রকৃতির এক বিরল মাছ ধরা পড়ে। চার চোখ বিশিষ্ট মাছটির কালো ডোরাকাটা রং, মাছের সারা শরীরে বিশাল আকৃতির কাঁটা এবং মানুষের মত দাঁত রয়েছে। পরদিন এলাকায় মাছটি এক নজর দেখার জন্য বিপুল সংখ্যক লোক ঐ বাড়িতে ভিড় জমায়।