ফুলবাড়ীয়ায় ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটন হয়নি

ফুলবাড়ীয়া উপজেলার আছিম বাজারের পোল্ট্রি ও ফিস ফিডের ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব (৩৫) কে কুপিয়ে হত্যার ঘটনায় ৮ দিনেও কোন রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। সন্দেহ জনকভাবে হাবিবের চাচা রকিকে গ্রেফতার করে ২ দিনের রিমান্ডে এনেছিল পুলিশ। পুলিশের কাছে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি রকি। ৮দিনেও ব্যবসায়ী হাবিব হত্যাকাণ্ডের কোন কিনারা না হওয়ায় রামনগর কাটাখাল এলাকা সন্ধ্যার পর পুরুষ শূন্য হয়ে পড়ে। আছিম বাজারে হাবিবুর রহমান হাবিব ১০ বছর ধরে পোল্ট্রি ও ফিস ফিডের ব্যবসা করে আসছিল। মঙ্গলবার গভীর রাতে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ম্যানেজার আনিছের কাছ থেকে ৪৪ হাজার টাকা নিয়ে রাতে বাড়িতে আসার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। মামলার তদন্ত কর্মকর্তা থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন জানান, এ হত্যাকাণ্ডের সাথে রকি জড়িত না বলে স্বীকার করেছে। এ হত্যাকাণ্ডে জড়িত না থাকার পরও যেহেতু তার নামে বাদি নিহতের স্ত্রী শ্যামলী আকতার মামলা করেছে সে জন্য তাকে আবার আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, প্রকৃত খুনিকে গ্রেফতার করতে মামলার তদন্ত কাজ অব্যাহত আছে।