ব্রাহ্মণবাড়িয়ায় সনাকের মতবিনিময়

স্থানীয় সরকার খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে সনাক, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে টিআইবির সহায়তায় গত শনিবার মজলিশপুর ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের সাথে সনাকের এক মতবিনিময় সভা মজলিশপুর ইউপি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সনাক সদস্য মোহাম্মদ আরজুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম। বক্তব্য প্রদান করেন সনাকের স্থানীয় সরকার বিষয়ক উপকমিটির আহ্বায়ক মোঃ আলী আকবর মজুমদার।