হরিণাকুন্ডে লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহের হরিণাকুন্ডু বাজারে সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান-পাটে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদ করেছে হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন পরিষদ। শনিবার রাতে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদের নেতৃবৃন্দ এ প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে সংখ্যালঘু নেতৃবৃন্দ বলেন, গত ২৮ অক্টোবর ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা বিএনপি সভাপতি ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনকে দখলপুর বাজারে দুর্বৃত্তরা বোমা মেরে ও কুপিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে ৮-১০ কিলোমিটার দূরে হরিণাকুন্ডু বাজারে একদল লোক ১০ হিন্দু ব্যবসায়ীর দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।