রাজৈরে পরীক্ষার কেন্দ্র সচিব প্রত্যাহার

রাজৈর উপজেলার কদমবাড়ী পরীক্ষা কেন্দ্রের ভেন্যু আড়ুয়াকান্দি ন,ব হাইস্কুল থেকে ২৯৩০ পিস জুনিয়র ও এসএসসি পরীক্ষার খাতা উদ্ধারের ঘটনা দৈনিক ইত্তেফাকে প্রকাশের পর কদমবাড়ী পরীক্ষা কেন্দ্র সচিব, ভেন্যু সচিব ও ভেন্যু প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জিব বালা নিশ্চিত করেছে। নিকটে অন্য কোন স্কুল না থাকায় কেন্দ্রের একই সীমানায় প্রাথমিক বিদ্যালয়ের ভেন্যু নির্ধারণ করে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নেয়া হয়েছে।