‘ধুম থ্রি’ ছবি পুরোটাই হলিউডের নকল!

এটা অনেকেরই জানা যে, বলিউডের বহু চলচ্চিত্র বিভিন্ন দেশের চলচ্চিত্রকে নকল করে নির্মাণ হয়েছে। কিন্তু আমির খানের মতো একজন পারফেক্টশনিস্টের বেলায় যদি এই অভিযোগ উঠে, তাহলে খুবই অবাক হয়ে যেতে পারে তার ভক্তরা। কিন্তু, তারপরও সত্য যে, হলিউডের চলচ্চিত্র ‘নাউ ইউ সি মি’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ও ‘দ্য ওশান্স সিরিজ’ থেকে নকল করেই নির্মাণ হয়েছে ‘ধুম থ্রি’। বিশেষ করে ‘নাউ ইউ সি মি’ চলচ্চিত্রটি প্রায় হুবহু নকল হয়েছে। খবরটি নিশ্চিত করেছে ভারতের জি নিউজ। যারা ‘নাউ ইউ সি মি’ ছবিটি দেখেছেন, তাদের জন্য খানিকটা হতাশের হলেও আমির খান বলে কথা, হয়তো নতুন ও আকর্ষণীয় কিছু পাওয়া যেতেও পারে।