পৃথিবীর কত কোটি লোকের মাতৃভাষা বাংলা?

বাংলা দ্বিতীয়পত্র আতাউর রহমান সায়েম সিনিয়র শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ ১। পৃথিবীর কত কোটি লোকের মাতৃভাষা বাংলা? ক. প্রায় বিশ কোটি খ. প্রায় পঁচিশ কোটি গ. প্রায় ত্রিশ কোটি ঘ. প্রায় পয়ত্রিশ কোটি ২। মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কত? ক. তৃতী খ. চতুর্থ গ. পঞ্চম ঘ. ষষ্ঠ ৩। ভাষা ও জাতির নামের শেষে কোন্ কার হয়? ক. আ-কার খ. ই-কার গ. ঈ-কার ঘ. উ-কার ৪। ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে কোন্ বর্ণ বসে? ক. ন খ. ণ গ. স ঘ. ষ ৫। পৃথিবীর কোনো দেশেরই পুরাতন সাহিত্যে কীসের দর্শন মেলে না? ক. কবিতার খ. গল্পের গ. উপন্যাসের ঘ. নাটকের ৬। ধ্বনি তৈরি হয় কীসের সাহায্যে? ক. ফুসফুসের সাহায্যে খ. কণ্ঠের সাহায্যে গ. জিহ্বার সাহায্যে ঘ. বাগযন্ত্রের সাহায্যে ৭। মৌলিক ধাতুর অপর নাম কী? ক. নাম ধাতু খ. সংযোগমূলক ধাতু গ. ণিজন্ত ধাতু ঘ. সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু ৮। কর্মযুক্ত ক্রিয়াই কোন্ ক্রিয়া? ক. সকর্মক ক্রিয়া খ. অকর্মক ক্রিয়া গ. প্রযোজক ক্রিয়া ঘ. যৌগিক ক্রিয়া ৯। ব্যঞ্জনবর্নের পূর্ণরূপ শব্দের কোথায় স্বাধীনভাবে বসে? ক. শব্দের প্রথমে খ. শব্দের মধ্যে গ. শব্দের শেষে ঘ. শব্দের প্রথমে, মধ্যে বা শেষে ১০। বাংলা বর্ণমালা স্বর ও ব্যঞ্জনবর্ণ কোন্ প্রকৃতি অনুযায়ী বিন্যস্ত? ক. উচ্চারণস্থান খ. ধ্বনি গ. বর্ণ ঘ. উচ্চারণস্থান ও ধ্বনি ১১. আঞ্চলিক ভাষার অপর নাম কী? ক. কথ্যভাষা খ. উপভাষা গ. সাধু ভাষা ঘ. চলিত ভাষা ১২। অনুকার শব্দ কোন্ শব্দেরই রকমফের মাত্র? ক. দিরুক্ত খ. বিদেশি গ. পদের ঘ. ধ্বন্যাত্মক ১৩। বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মিল বন্ধনকে কী বলে? ক. যোগ্যতাখ. আসত্তি গ. আকাঙ্ক্ষা ঘ. নৈকট্য ১৪। দুঃ+অবস্থা=? ক. দুরাবস্থা খ. দুরবস্থা গ. দূরাবস্থা ঘ. দূরবস্থা ১৫। ‘বড় যদি হতে চাও, ছোট হও তবে’- এ বাক্যটি কোন্ অর্থে ব্যবহূত হয়েছে? ক. কনিষ্ঠ খ. নীচ গ. হীনঘ. বিনীত ১৬। ‘উত্তম’ শব্দের যথার্থ সমার্থশব্দ কোনিট? ক. ইচ্ছা খ. জাতি গ. উপাদেয় ঘ. আলয় ১৭। কখননো কখনো একবচনে রূপ দিয়ে বাক্য তৈরি হয় নিম্নের কোন্ উদাহরণটিতে? ক. বাগানে ফুল ফুটেছে খ. শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে গ. নানা মুনির নানা মত ঘ. রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে ১৮। ‘গমন’ কোন্ বিশেষ্যের উদাহরণ? ক. সংজ্ঞাবাচক খ. শ্রেণিবাচক গ. সমষ্টিবাচক ঘ.ভাববাচক ১৯। বাক্যের শেষে ব্যবহূত বিরামচিহ্নগুলো কী কী? ক. কমা, দাঁড়ি, সেমিকোলন খ. ড্যাস, হাইফেন, উদ্ধৃতি গ. কমা, দাঁড়ি, জিজ্ঞাসা ঘ. দাঁড়ি, জিজ্ঞাসাচিহ্ন, বিস্ময়চিহ্ন ২০। সেমিকোলনচিহ্ন কমার চেয়ে কত সময় বিরতি নেয়? ক. একগুণ খ. দ্বিগুণ গ. ত্রিগুণ ঘ. থামার প্রয়োজন নেই উত্তর: ১। গ ২। খ ৩। খ ৪। ঘ ৫। গ ৬। ঘ ৭। ঘ ৮। ক ৯। ঘ ১০। ঘ ১১। খ ১২। ঘ ১৩। ক ১৪। খ ১৫। ঘ ১৬। গ ১৭। ক ১৮। ঘ ১৯। ঘ ২০। খ