বাগমারায় পল্লী বিদ্যুতের অতিরিক্ত বিল আদায়!

নাটোর পল্লবিদ্যুত্ সমিতি-১ এর বিরুদ্ধে রাজশাহী বাগমারা গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিদ্যুত্ বিল আদায়ের অভিযোগ করেছে। বিলের অর্ধেক পরিমাণ বিদ্যুত্ ব্যবহার না করলেও তাদের কাছ থেকে ভৌতিক বিল নেয়া হয়েছে। গ্রাহকরা এসব বিষয়ে অভিযোগ করলেও রেহাই পাচ্ছেন না। নাটোর পল্লী বিদ্যুত্ সমিতি-১ দীর্ঘদিন ধরে গ্রাহকদের কাছ থেকে বিচ্ছিন্নভাবে অতিরিক্ত বিল আদায় করে আসছে। পল্লী বিদ্যুত্ কর্তৃপক্ষ মিটার না দেখে ঘরে বসে তাদের বিল সরবরাহ করে থাকে। বালানগর গ্রামের আলাউদ্দিন অভিযোগ করেন, গত মার্চ মাসে তাকে দু’বার বিল সরবরাহ করা হয়েছে। দু’বার বিল নেয়া হয়েছে। তিনি অভিযোগ করেও কোন ফল পাননি। নাটোর পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর বাগমারা আঞ্চলিক দপ্তরের ব্যবস্থাপক একরামুল হক বলেছেন। যান্ত্রিক কারণে এরকম হয়েছে।