রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হাবিবুর রহমান খান পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সেহাঙ্গল গ্রামের মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান খান (৬৫) গত শনিবার রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো.শাহ আলম গভীর শোক প্রকাশ করেছেন। আবদুল জলিল ব্রাহ্মণ বাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের বাইসার গ্রামের মুক্তিযোদ্ধা মো. আবদুল জলিল গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। বাইসার উত্তর জামে মসজিদে বাদ জোহর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গোলাম রাব্বানী কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ধূলজুরি গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী (৬০) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।