৯৯৯ নম্বরে ফোন করলো বিড়াল!
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৩, ২২:৩০
পাশ্চাত্যের অনেকে দেশে পুলিশের ৯৯৯ নম্বরটিতে ফোন আসা অর্থ কারো জীবন ঝুঁকির মুখে পড়েছে, কিংবা ভয়াবহ কিছু ঘটেছে। একটি বাড়ি থেকে একটি ওই নম্বরে একটি ফোন আসলো। কিন্তু কোনো ভাষা নেই। পুলিশই ভয় পেয়ে গেল। জরুরি ভিত্তিতে ওই বাসায় হাজির হলো। গিয়ে দেখে একটি বিড়াল ফোনের বাটন ‘টেপাটেপি’ করছে!
ঘটনাটি ঘটেছে লন্ডনে। জেমস ককসেজেস নামের এক ব্যক্তির বাসা থেকে ফোনটি আসে। কোনো শব্দ না করায় পুলিশ মনে করেছিল, মালিক হয়তো দারুণ বিপদে পড়েছে। দ্রুত ওই বাসায় যায় পুলিশ। গিয়ে দেখেন বাসা তালাবদ্ধ। পুলিশ দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। কিন্তু ভেতরে কাউকে দেখতে পায় না। বাসার আলমারি থেকে সমস্ত জিনিসপত্র তছনছ করেন পুলিশের সদস্যরা। অবশেষে ফোনের কাছে গিয়ে দেখেনএই কাণ্ড। মিরর নিউজ