মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত কাউকে যুক্তরাজ্য ফেরত পাঠাবে না
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৩, ২২:৩১
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত যুক্তরাজ্যে বসবাসরত চৌধুরী মুঈনুদ্দীনকে ফেরত দেবে না ব্রিটিশ সরকার। গতকাল রবিবার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের (যুক্তরাষ্ট্রে অবস্থানরত) মৃত্যুদণ্ডাদেশ রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশন। হাইকমিশনের মুখপাত্র প্রতিক্রিয়ায় বলেন, ১৯৭১ সালে নৃশংসতার দায়ে অভিযুক্তদের বিচারের ব্যাপারে যুক্তরাজ্য স্পষ্টভাবে সমর্থন দিয়েছে বাংলাদেশকে। ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোর মত আমরাও যেকোন পরিস্থিতিতে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের বিরোধিতা করি। ২০০৩ সালের এক্সট্রাডিশন এ্যাক্ট এর আওতায় বাংলাদেশ কাউকে ফেরত পেতে অনুরোধ করলে আমরা বিবেচনা করব। কিন্তু এই আইন অনুযায়ী যুক্তরাজ্য সরকার কাউকে বাংলাদেশে ফেরত পাঠাবে না, যদি ঐ ব্যক্তি কোন অপরাধে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হন।