দণ্ডপ্রাপ্ত পলাতকদ্বয়কে ফিরিয়ে আনার চেষ্টা করবে সরকার
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৩, ২২:৩১
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, ফাঁসির রায় কার্যকর করতে চৌধুরী মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানকে বিদেশ থেকে আইনসঙ্গতভাবে ফিরিয়ে আনতে সরকার চেষ্টা করবে। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তাদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে তিনি আশা পোষণ করেন। গতকাল রবিবার সচিবালয়স্থ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এসময় আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন।
আইন প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর ক্ষতিগ্রস্ত পরিবার-পরিজন রায় পেয়েছে- এটা বড় সান্ত্বনা। তিনি বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে খুব শীঘ্রই আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পাবে। সরকারের বর্তমান মেয়াদেই এ রায় কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।