গার্মেন্টস ঐক্য পরিষদের ঘোষণা
আট হাজার টাকা মজুরি, অন্যথায় আন্দোলন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৩, ২২:৩১
মজুরি বোর্ডের সভায় ন্যূনতম মজুরি আট হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। আজ সোমবার বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তাদের দাবি না মানা হলে হরতাল শেষ হওয়া মাত্রই কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের চেয়ারম্যান আমিরুল হক আমিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের মহাসচিব সালাহ উদ্দিন স্বপন, কেন্দ্রীয় নেতা কামরুল আহসান প্রমুখ।