কুমিল্লার ঊষা জুট মিলে অগ্নিকাণ্ড
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৩, ২২:৩২
কুমিল্লার চান্দিনা ও দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী এলাকা ঊষা জুট মিলে অগ্নিকাণ্ড ঘটে। রবিবার রাত ৮টায় চান্দিনার হাড়িখোলা ও দেবিদ্বার উপজেলার সানানগর এলাকার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত জুট মিলের পাটের গুদামে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে।