আধিপত্য বিস্তার
চিতলমারীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৩, ২২:৩৩
বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা ও শিশুসহ অর্ধশত আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রবিবার উপজেলার কলাতলা ইউনিয়নের চরচিংগুরি গ্রামের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা বাদশা গ্রুপ এবং একলাছ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে।
ঘটনাস্থলে থাকা চিতলমারী থানার এসআই জানান, এ ঘটনায় উভয় পক্ষের ৬ জনকে আটক করা হয়েছে।