প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি বাংলা বিজ্ঞান ও গণিত

প্রাথমিক বাংলা হিমন এডওয়ার্ড গোমেজ,সহকারি শিক্ষক সেন্ট গ্রেগরিজ হাইস্কুল নমুনা প্রশ্ন সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট মান: ১০০ প্রদত্ত অনচ্চ্ছদটি পড়ে ১, ২, ৩ এবং ৪ নং প্রশ্নের উত্তর দাও। তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আজকের এ দিন তোমাদের কাছে পবিত্র। এ মাসটিও তোমাদের কাছে পবিত্র তোমাদের জীবন ও সম্পত্তি পরস্পরের কাছে পবিত্র। মনে রেখো, একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে। পৃথিবীতে তোমরা যে কাজ করেছ, আল্লাহর তোমাদের কাছে তার হিসাব চাইবেন। তোমাদের ক্রীতদাস- ক্রীতদাসীরাও আল্লাহর বান্দা। তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না। তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দেবে; নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দেবে। কোনো ক্রীতদাস যদি নিজের যোগ্যতায় আমির হন, তবে তাঁকে মেনে চলবে। তখন বংশ মর্যাদার কথা বলবে না। মনে রেখো, সব মুসলমান একে অন্যের ভাই। তোমরা এক ভাই কখনো অন্য ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করো না। ঋণ নিলে পরিশোধ করে দিও। নারীর ওপর পুরুষের যেরূপ অধিকার আছে, পুরুষের ওপর নারীরও সেরূপ অধিকার রয়েছে। সকল প্রকার সুদ, ঘুষ দেওয়া নেওয়া থেকে বিরত থেকো। কখনো অন্যায় বা অবিচার করো না। সামান্য পাপ থেকেও দূরে সরিয়ে রেখো। ১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ। ৫x১= ৫ (i) যোগ্যতার বলে আমির হবার অধিকার আছে...............। ক. সকলের খ. বাদশাহের পুত্রের গ. ক্রীতদাস ঘ. চাষীর (ii) একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে। এটি কার কথা? ক. আল্লাহর খ. রাসূলের কথা গ. ক্রীতদাসের ঘ. বান্দার (iii) পুরুষ ও নারীর অধিকার .................... ক. নারীদের বেশি খ. সমান গ. নারীর কম ঘ. পুরুষের বেশি (iv) তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনো। এখানে কার কথা শুনার জন্য বলা হয়েছে? ক. নবীর কথা খ. আল্লাহর কথা গ. বাদশাহের কথা ঘ. বান্দার কথা (v) কী পরিশোধ করতে বলেছেন? ক. ঘুষ খ. সুদ গ. ঋণ ঘ. বিচার ২. নিচে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ কর। ৫x১= ৫ শব্দশঙ্গ শব্দার্থ আমির রাজা পবিত্র পাকা বান্দা মানুষ সমান সম অবিচার অন্যায় বিচার ক. জীবন ও সম্পত্তি পরস্পরের কাছে ...............। খ. নারী ও পুরুষের ............... অধিকার। গ. কখনো অন্যায় বা............... করো না। ঘ. আল্লাহর কাছে সকল বান্দা ...............। ঙ. ক্রীতদাস ও ক্রীতদাসীরা ও আল্লাহর ...............। ৩. নিচের যুক্তবর্ণগুলো দিয়ে একটি করে শব্দ তৈরি করে বাক্য প্রয়োগ কর। ৫x ১= ৫ ত্ত, স্প, ষ্ঠ, ল্ল, ন্দ ৪. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: ২x ৫= ১০ ক. মহানবি (স) কোন কথাগুলো বিশেষ ভাবে মনে রাখতে বলেছেন? খ. আমাদের ক্রীতদাস ও দাসীদের সাথে কেমন আচরণ করা উচিত? প্রদত্ত অনচ্চ্ছদটি পড়ে ৫, ৬, ৭ এবং ৮ নং প্রশ্নের উত্তর দাও। গ্রামের মেলাগুলোর সবচেয়ে বড় আকর্ষণ মাটির দ্রব্যগুলো। তবে মেলাতে কেবল মাটির উপকরণই আসে না , আরো নানা ধরনের প্রয়োজন মেটায় তেমনি শখও মেটায়। মাটির এসব উপকরণ তৈরি করতে প্রয়োজন হয় বিশেষ এক ধরনের মাটি এবং অন্যকিছু সরঞ্জাম। আর শিল্পীরা খালি হাতে বা ছাঁচের সাহায্যে গড়ে তোলেন পুতুল এবং টেরাকোটা মতো শৈল্পিক উপকরণ। মাটির বুকে হাত বুলিয়ে যে শিল্পীর মাটিকে কথা বলান তারা থাকেন কুমোর পাড়ায়। কুমোররা মাটি দিয়ে যে শিল্পকলার চর্চা করেন তা আমাদের দেশের সবচেয়ে প্রাচীন র্িশল্প। এই শিল্পই হচ্ছে মৃিশল্প। ৫. সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ। ৫x ১= ৫ (র) মাটির শিল্পীকে আমরা কী বলি? ক. কামার খ. কুমার গ. তাঁতী ঘ. চাষী (ii) মৃত্ শিল্পীদের হাত ও মাটি ছাড়া আর কী ব্যবহার করে টেরাকোটা তৈরি করা হয়? ক.গোল খ. তাল গ. ছাঁচ ঘ. কাটার (iii) মাটির তৈরি শিল্প কাজকে আমরা বলি ........... শিল্প ক. চারু খ. কারু গ. মৃত্ ঘ. চিত্র (iv) আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প ক. তাঁত শিল্প খ. চারুশিল্প গ. কাপড় শিল্প ঘ. মৃত্ শিল্প (া) কখন বৈশাখী মেলা হয়...........? ক. ৩০ বৈশাখ খ. ২৫ বৈশাখ গ. ১১ জেষ্ঠ্য ঘ. ১ বৈশাখ ৬. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: ৫x ২= ১০ ক. মৃত্ শিল্প বলতে কী বুঝ? খ. কুমোরেরা কীভাবে মাটির জিনিস তৈরি করে? গ. মাটি দিয়ে জিনিষ তৈরিতে কী কী প্রয়োজন হয়? ঘ. মাটির উপকরণ যেমন প্রয়োজন মেটায় তেমনি শখও মেটায়- বলতে কী বুঝ? ঙ. মৃত্ শিল্পকে কেন সবচেয়ে প্রাচীন শিল্প বলা হয়? ৭. প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব লেখ। ৫ ৮. প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখ। ৫ বাহারি, তৈজপত্র, ,কদর, কুমোর, প্রাচীন ৯. নিচের বাক্যগুলোর প্রদত্ত ভুল শব্দটি শুদ্ধ করে লেখ। ক. ভালো কাজ করার জন্য সঙ্কল্প থাকা দরকার। খ. পরিস্কার এঁটেল মাটি দিয়ে টেপা পুতুল তৈরি হয়। গ. গলিতে গলিতে ফেরিঅলার হাক শোনা যায়। ঘ. সমসরে গলা মিলিয়ে জাতীয় সঙ্গীত গাইতে হয়। ঙ.সূচ দিয়ে পিঠাপুলিতে নকশা আঁঁকা যায়। ১০. বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লিখ: মুসা তো আবাক কত উঁচু গম্ভীর স্তব্ধ এই পাহাড় বুকের মধ্যে একটু একটু করে স্বপ্নটা ডানা মেলে যেন উড়তে চাইল কিন্তু ঐ পাহাড় শীর্ষে ওঠোর কথাটা ভাবা যত সহজ বাস্তবে ওঠা তো তত সহজ নয় ১১. এক কথায় উত্তর দাও: ৫ ক. পুরোনো তত্ত্ব বহন করে এমন কিছু। খ. রক্ত দিয়ে লাল করা হয়েছে এমন গ. মমতা আছে যে নারীর ঘ. যাকে অতিক্রম করা কঠিন ঙ. বিশেষ গুরুত্বপূর্ণ মুর্হূত ১২. নিচের দাগ দেয়া বাক্যগুলোর বিপরীত শব্দ লিখে বাক্যগুলো পুনঃরায় লেখঃ ৫ ক. বিশ্বকোষ আমাদের জানা বিষয়। খ. পড়াশুনায় তার যথেষ্ট সুনাম রয়েছে। গ. কাউকে ভালবাসা করা উচিত নয়। ঘ. লোকটি আমার চেনা নয়। ঙ. জনসংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। ১৩. কবিতার চরণগুলো সাজিয়ে লেখ। ৬ ক. পাতায় পাতায় গোলাপ ফোটে বইয়ের পাতা স্বপ্ন বলে সে-বই জুড়ে সূর্য ওঠে যে-বই তুমি পড়বে। বইয়ের পাতায় প্রদীপ জ্বলে যে-বই জ্বালে ভিন্ন আলো খ. কবিতাংশটুকু কোন কবিতার অংশ তা লেখ। ১ গ. কবিতাটির কবির নাম লিখ? ১ ঘ. কোন ধরনে বই আমাদের পড়া উচিত তা আলোচনা কর। ২ ১৪. তোমার বড় বোনের বিবাহ উপলক্ষ্যে দুই দিনের অগ্রীম ছুটি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আবেদন পত্র লিখ। অথবা তোমার বন্ধুর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেমন হয়ে তা জানতে চেয়ে একটি পত্র লিখ। ১৫. বিদ্যালয়ে ভর্তির জন্য নিচের ফরমটি পূরণ কর। ঢাকা বিদ্যানিকেতন পুরানা পল্টন, ঢাকা —১০০০। স্মারক নং —— তারিখ :—————— ভর্তি ফরম নাম :———————— পিতার নাম :———————— মাতার নাম :———————— অভিভাবকের মোবাইল নম্বর :———————— যে শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক :———————— বর্তমানে যে শ্রেণিতে পড়ো :———————— বর্তমান শ্রেণির ক্রমিক নম্বর :———————— বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম :———————— অত্র বিদ্যালয়ে ভর্তির কারণ :———————— বর্তমান ঠিকানা :———————— স্থায়ী ঠিকানা :———————— অভিভাবকের স্বাক্ষর শিক্ষার্থীর স্বাক্ষর ১৬. যে কোন একটি বিষয়ে রচনা লেখঃ ক. আমাদের প্রিয় জন্মভূমি (ভূমিকা, অবস্থান ও আয়তন, জনসংখ্যা, ধর্ম, পেশা, ভাষা ও শিক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য্য, উপসংহার) খ. স্মরণীয় যাঁরা চিরদিন (ভূমিকা, প্রেক্ষাপট, আমরা যাঁদের ভুলবনা, উপসংহার) গ. প্রিয় খেলা ( সুচনা, নিয়ম, উপকারিতা, অপকারিতা, উপসংহার) ঘ. বর্ষাকাল (সূচনা, বর্ষার সময়, বর্ষার রূপ, বর্ষার জনজীবন, বর্ষার উপকারিতা, উপসংহার) প্রাথমিক বিজ্ঞান জাহিদুল ইসলাম, সহকারি শিক্ষক মাসকট হাই স্কুল, ঢাকা অধ্যায়-১ নৈর্ব্যক্তিক প্রশ্ন : ১৬। কাঠবিড়ালি পেয়ারা, আতা ইত্যাদি ফল খায়। এখানে কাঠবিড়ালি কোন প্রাণী হিসেবে পরিচিত ? (ক) তৃণভোজী প্রাণী (খ) মাংসাশী প্রাণী (গ) সর্বভূক প্রাণী (ঘ) ওপরের সবগুলো ১৭। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময় কোনটি গ্রহণ করে ? (ক) কার্বন ডাইঅক্সাইড (খ) অক্সিজেন (গ) নাইট্রোজেন (ঘ) কার্বন ১৮। মনে কর, সবুজদের বাড়িতে গরু, ছাগল মারা গিয়েছে। এসব প্রাণীদেরকে মাটি চাপা দিয়ে রাখা হলো। এক্ষেত্রে মাটির কী ঘটবে? (ক) অনুর্বরতা বৃদ্ধি করবে (খ) উর্বরতা বৃদ্ধি করবে (গ) অনুর্বরতা বাড়াবে (ঘ) উর্বরতা নষ্ট করে ফেলবে অধ্যায়-২: পরিবেশ দূষণ ১৯। মাটি দূষণের জন্য দায়ী কোনটি ? (ক) প্লাস্টিক (খ) কাগজ (গ) কাপড় (ঘ) চামড়া ২০। কলকারখানার বর্জ্যপদার্থ যাতে পরিবেশ দূষিত না করে সেজন্য তোমার কোন ব্যবস্থা নেয়া উচিত মনে কর ? (ক) বর্জ্য পোড়ানো (খ) বর্জ্য মাটিতে পোঁতা (গ) বর্জ্য পরিশোধন করণ (ঘ) বর্জ্য জমিতে রাখা ২১। বায়ু দূষণ রোধের উপায় হচ্ছে..... (ক) বনজঙ্গল কেটে ফেলা (খ) গাছপালা বেশি করে লাগানো (গ) প্লাস্টিক প্রক্রিয়াজাত করে ব্যবহার করা (ঘ) কলকারখানা স্থাপন ২২। মানুষের উচ্চ রক্তচাপ রোগ সৃষ্টি হতে পারে। কারণ...... (ক) বায়ু দূষণ (খ) শব্দ দূষণ (গ) পানি দূষণ (ঘ) মাটি দূষণ ২৩। শব্দ দূষণের প্রভাবে...... (ক) মানুষের কানের ক্ষতিসহ স্বাস্থ্যের বিভিন্ন ক্ষতি হয় (খ) শিশুদের পড়াশোনার ক্ষতি হয় (গ) হাসপাতাল ও বাড়িতে রোগীদের সমস্যা হয় (ঘ) ওপরের সবগুলো ২৪। পরিবেশ সংরক্ষণের প্রয়োজন কেন? (ক) বনজঙ্গল রক্ষার জন্য (খ) মানুষসহ পরিবেশকে বাঁচানোর জন্য (গ) জনসংখ্যা হ্রাস করার জন্য (ঘ) মাঠের ফসল বৃদ্ধির জন্য ২৫। অপরিকল্পিতভাবে বাসগৃহ নির্মাণ, শিল্পকারখানা স্থাপন, যানবাহন চালানো, ইটের ভাটা পোড়ানো ইত্যাদি ফলে নিচের কোনটি দূষিত হয় ? (ক) বায়ু দূষণ (খ) শব্দ দূষণ (গ) মাটি দূষণ (ঘ) পানি দূষণ ২৬। ‘ক’ সূত্রাপুর এলাকার স্থায়ী বসবাস করে। এখানকার পরিবেশ ঘনবসতি। যার ফলে ময়লা-আবর্জনা ও মলমূত্র নিষ্কাশনের তেমন কোনো সুব্যবস্থা নেই। এর ফলে ওখানকার মানুষের ওপর কোন ধরনের প্রভাব পড়বে ? (ক) শব্দ দূষণ (খ) বায়ু দূষণ (গ) মাটি দূষন (ঘ) পানি দূষণ উত্তরমালা (১৬) ক; (১৭) ক; (১৮) খ; (১৯) ক; (২০) গ; (২১) খ; (২২) খ;(২৩) ঘ;(২৪) খ; (২৫) ক; (২৬) খ; (২৭) ক; গণিত বিষয়ের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর প্রাথমিক গণিত জাহিদুল ইসলাম, সহকারি শিক্ষক মাসকট হাই স্কুল, ঢাকা অধ্যায়-০৫ ১। একাধিক সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু কোনটি ? (ক) ১ (খ) ২ (গ) ০ (ঘ) ৩ উত্তর : ক ২। ১৮ এবং ৩০ এর গ.সা.গু কত ? (ক) ৫ (খ) ৬ (গ) ৭ (ঘ) ৮ উত্তর : খ ৩। ২৪, ৩২ ও ৭২ এর গ.সা.গু কত ? (ক) ৬ (খ) ৮ (গ) ১১ (ঘ) ১ উত্তর : খ ৪। ৪৫, ৭৫ ও ১২০ এর গ.সা.গু কত ? (ক) ২০ (খ) ১৫ (গ) ৫ (ঘ) ৪৫ উত্তর : খ ৫। ভাগ প্রক্রিয়ায় গ.সা.গু নির্ণয় করাকে কী বলে ? (ক) উত্পাদন প্রক্রিয়া (খ) সাধারণ প্রক্রিয়া (গ) ইউক্লিডীয় প্রক্রিয়া (ঘ) কোনটিই নয় উত্তর : গ ৬। ভাগ প্রক্রিয়ায় একটি প্রয়োগে কয়টি সংখ্যা গ.সা.গু. নির্ণয় করা যায় ? (ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি উত্তর : খ ৭। ১৭১ ও ৫৬১ এর গ.সা.গু কত ? (ক) ২১ (খ) ১৩ (গ) ২৭ (ঘ) ৩ উত্তর : ঘ ৮। ৭৫, ২২৫ ও ৩৯০ এর গ.সা.গু কত ? (ক) ২৫ (খ) ২০ (গ) ১৫ (ঘ) ৫ উত্তর : গ ৯। যে সংখ্যার মাত্র দুইটি গুণনীয়ক থাকে তাকে কী বলে ? (ক) মৌলিক সংখ্যা (খ) যৌগিক সংখ্যা (গ) মিশ্র সংখ্যা (ঘ) বিজোড় সংখ্যা উত্তর : ক ১০। ১৮, ২৪ ও ৩০ এর ল.সা.গু কত ? (ক) ১২০(খ) ২৪০ (গ) ৩৬০(ঘ) ৪৮০ উত্তর : গ ১১। ২৮, ৪২, ৭০ এর ল.সা.গু কত ? (ক) ১৮০ (খ) ২৬০ (গ) ৩২০ (ঘ) ৪২০ উত্তর : ঘ ১২। ৬০ এর ক্ষুদ্রতম মৌলিক উত্পাদক কত ? (ক) ৫ (খ) ৪ (গ) ৩ (ঘ) ২ উত্তর : ঘ ১৩। ২৪, ৩৬ ও ৪০ এর ল.সা.গু কত ? (ক) ৩৬০(খ) ৪২০(গ) ৩২০ (ঘ) ৩৮০ উত্তর : ক ১৪। ১৫, ৩৩ ও ৪৫ এর ল.সা.গু কত ? (ক) ৪৫৫ (খ) ৪৭৫ (গ) ৪৯৫ (ঘ) ৪৮৫ উত্তর : গ ১৫। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৪, ৩২ ও ৪০ নিঃশেষ বিভাজ্য ? (ক) ২ (খ) ৪ (গ) ৮ (ঘ) ৪৮০ উত্তর : গ ১৬। ৩০টি আপেল ও ৪৫টি কমলা সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে ? (ক) ৯০ (খ) ১৫ (গ) ৫ (ঘ) ৩ উত্তর : খ ১৭। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৪৪ ও ৬২ কে ভাগ করলে প্রতিক্ষেত্রে ভাগশেষ ২ থাকে ? (ক) ২ (খ) ৪ (গ) ৬ (ঘ) ৮ উত্তর : গ ১৮। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৬, ১০ ও ১৫ দ্বারা ভাগ করলে ৪ অবশিষ্ট থাকে ? (ক) ৬৪ (খ) ৩০ (গ) ৩৪ (ঘ) ২৬ উত্তর : গ ১৯। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৫, ৮ ও ১০ দ্বারা নিঃশেষ ভাগ করা যাবে ? (ক) ৪০ (খ) ৪৮ (গ) ৫০ (ঘ) ৬০ উত্তর : ক ২০। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৬, ১০ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২,৪, ৮ অবশিষ্ট থাকে ? (ক) ৫০ (খ) ৫৮ (গ) ৬২ (ঘ) ৬৮ উত্তর : খ