গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৩, ১৯:৪৬
ইস্টার সানডে উদযাপনের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে যে সব ডেকোরেটিভ ইস্টার এগ তৈরি করা হয় তার মধ্যে সবচেয়ে বড় চকোলেট ইস্টার এগটি তৈরি করা হয়েছিল ২০১০ সালের ৩ এপ্রিল ব্রাজিলে। গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী দেশটির সাও জোসের সান্তা ক্যাটারিনা শহরের বেইরামার শপিং সেন্টারে প্রদর্শিত এই চকোলেট ইস্টার এগটির ওজন ছিল ৬,৪৪০ কেজি বা প্রায় ১৪,১৯৭ পাউন্ড। আর এটি তৈরিতে সহযোগিতা করে সুপারমার্কেডোস ইমপেরাট্রিজ লিমিটেড ও নেসলে ব্রাজিল।