আড়াইহাজারে দেয়ালের নিচে চাপা পড়ে রিফাত ( ৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বিশণন্দী ইউনিয়নের কলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রিফাত উপজেলার গাজীপুরা গ্রামের সেন চরনের ছেলে। তিনি নওমুসলিম ছিলেন।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাসির উদ্দিন জানান, বিশনন্দী কলাপাড়া গ্রামের শাখাওয়াত হোসেন সাকুর মালিকানাধীন একটি পরিত্যাক্ত টিনসেড দালান বিক্রি করেন নির্মাণ শ্রমিক রিফাতের কাছে। রিফাত দালানটিকে কয়েক দিন ধরে ভেঙ্গে বিক্রি করছিলেন।
আরও পড়ুন: সান্তাহার স্টেশনে যাত্রা বিরতীর দাবিতে ট্রেন অবরোধ
ঘটনার দিন দালান ভাঙ্গার সময় একটি বড় দেওয়াল তার ওপরে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ।
ইত্তেফাক/নূহু