জয়পুরহাটে চেয়ারম্যান আজাদ হত্যা মামলার ১ আসামি গ্রেফতার

সদরের ভাদশা ইউনিয়নের চেয়ারম্যান আজাদ হত্যা মামলার অন্যতম আসামি রাজিব হোসেনকে সোমবার দুপুরে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গ্রেফতার আসামির নাম রাজিব হোসেন (৩৪)। সে জেলা শহরের দক্ষিনবুলুপাড়া (গুলশান মোড়) গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

র‌্যাব সূত্র জানায়, ২০১৬ সালের ৪ জুন বাড়িতে ফেরার সময় ভাদশা ইউনিয়নের চেয়ারম্যান আজাদকে নির্মমভাবে খুন করা হয়। এজাহারে নাম থাকলেও দীর্ঘদিন ধরে পলাতক ছিল রাজিব হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেনের নেতৃত্বে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় রজিব হোসেনকে আটক করা হয়।

আরও পড়ুন: আড়াইহাজারে দেওয়াল চাপা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আজাদ চেয়ারম্যানের হত্যা মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। সে কারণে রাজিবকে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে বলে জানান জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন।

ইত্তেফাক/নূহু