ছিয়াশি বছরেও ভাতা পাননি

রাণীশংকৈলের সীমান্তবর্তী লেহেম্বা গ্রামের মৃত রমনীমোহন সরকারের পত্নী শ্রীমতী জিতোশ্বরী বয়স ৮৬ বছর। স্বামী প্রয়াত হওয়ার পর ১৫ বছর ধরে আছে ছোট ছেলে রামানন্দের সংসারে। রামানন্দ বলেন, আমি রিকশা চালিয়ে যা পায় তা দিয়ে কোনরকমে চলি। মাকে ঠিকমত খেতে দিতে পারি না। তাঁর চিকিত্সাও করাতে পারি না। ২/৩ হাজার টাকা যোগাড় করতে না পারায় ১০ বছর চেষ্টা করেও তার নামে বয়স্ক ভাতার কার্ড করাতে পারিনি। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আবুল কালাম বলেন, রামানন্দর মায়ের ভাতা না পাওয়ার বিষয়টি এবার আমি দেখবো। কবে দেখবেন নিশ্চিত না হলেও আশ্বাসই বা মন্দ কি ?