তিন স্থানে তিন খুন

দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় তিন স্থানে তিনজন খুন হয়েছেন। —খবর ইত্তেফাক জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের। দিনাজপুর পার্বতীপুর উপজেলার মত্স্য পোনা উত্পাদন ও সংরক্ষণ হ্যাচারি এলাকা থেকে গত রবিবার সবুজ আলম (২৫) নামে এক ব্যক্তির হাত-পা লাশ উদ্ধার করে পুলিশ। গাংনী (মেহেরপুর) মেহেরপুরের গাংনী উপজেলার শানঘাট এলাঙ্গী-কড়ুইগাছি এলাকায় গতকাল সোমবার জুবায়ের হোসেন (৩৫) নামে এক চরমপন্থিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গাংনী থানার ওসি মাছুদুল আলম জানান, চরমপন্থি দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে খুন করা হতে পারে। মিঠাপুকুর (রংপুর) মিঠাপুকুর রাধানগরে গত রবিবার মজিরন নামে এক বৃদ্ধা মারা গেছেন। গত শনিবার মেরাজুলের স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে প্রতিবেশী শাহীনের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বৃদ্ধাসহ ৬ জন আহত হন।