চাটখিলে ৪৬টি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ

নোয়াখালী জেলার চাটখিলে ৪৬টি প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিয়ত বিভিন্ন ঝুঁকি নিয়ে অধ্যয়ন করছে এবং বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। এই উপজেলায় ১১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সরকারি ৯৮টি এবং রেজিস্টার্ড ১৪টি। এগুলোর মধ্যে সরকারি ৪০টি এবং রেজিস্টার্ড ৬টি বিদ্যালয় ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজারেরও অধিক। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং এলজিইডি এসব জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানের তালিকা করছেন। এগুলো হলো: পাল্লা, নাহারখিল, টবগা আজম, নারায়ণপুর-১, পূর্ব নারায়নণপুর, পুরাষত্তমপুর, শিবরামপুর, নারায়ণপুর বালক, ধর্মপুর, কল্যাণ নগর, সোবহানপুর, বাইসসিন্দুর, খালিশপাড়া, দশঘরিয়া, মানিকপুর, বদলপুর, আবু তোরাব নগর, হরিপুর, ফাওড়া, মোহাম্মদপুর রাজার বাড়ী, মোহাম্মদপুর জনতা, চাটখিল পিজি, বারইপাড়া, টগবা আজম বালিকা, দৌলতপুর আম্বিয়া, শ্রীনগর, নোয়াখলা, নোয়াখলা কাদেরীয়া, ধন্যপুর, নয়নপুর, জীবনগর, কড়িহাটি, দেলিয়াই, দেলিয়াই বিনোদপুর, বালিয়াঘর, দত্তেরবাগ ও ভাওর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব চাঁদপুর, মাধবপুর, বাইসসিন্দুর, মধ্য ঘাটলাবাগ, প্রসাদপুর, ও পূর্ব নোয়াখলা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়।