কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংক সমিতির সংবাদ সম্মেলন

গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩’র পরিবর্তে ‘গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ জারি করার সরকারি প্রচেষ্টার প্রতিবাদে গতকাল রবিবার গ্রামীণ ব্যাংক কর্মচারি সমিতির উদ্যোগে যোনাল অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সরকার গ্রামীণ ব্যাংককে রাজনীতিকরণের অপকৌশল গ্রহণ করেছে। বক্তাগণ গ্রামীণ ব্যাংক পরিচালক নির্বাচনে বাইরের হস্তক্ষেপের এবং রাজনীতিকরণের তীব্র নিন্দা জানান।